রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজবাড়ীতে চালককে অজ্ঞান করে অটোরিক্সা ছিনতাই, চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ইয়াবাবড়ি সহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ীতে ৮০০ পিস ইয়াবাবড়ি সহ মাদককারবারী গ্রেপ্তার

রাজবাড়ীতে মেকানিক দোকান থেকে ১০টি বৈদ্যুতিক মটরপাম্প জব্দ, দোকান মালিক গ্রেপ্তার

রাজবাড়ীতে ট্রেন-বাস-মাহিন্দ্র-ইজিবাইকের চতুর্মুখী সংঘর্ষ, নিহত ২

কোচিং সেন্টারের ভূল রুটিনে গোয়ালন্দের এইচএসসি পরীক্ষার্থীর সর্বনাশ

কোচিং সেন্টারের ভূল রুটিনে গোয়ালন্দের এইচএসসি পরীক্ষার্থীর সর্বনাশ

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। 

এ ঘটনায় সোমবার রাতে রাজবাড়ী সদর থানায় অস্ত্রসহ আটক পাঁচজনকে সোপর্দ করাসহ র‌্যাব বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে। মঙ্গলবার দুপুরে সদর থানা পুলিশ তাদেরকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করে। 

এর আগে সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে এগারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কৈডাঙ্গা গ্রামের স্থানীয় আলম সরদার ও বাহাদুর বিশ^াসের বাড়ি থেকে অস্ত্রগুলো উদ্ধার এবং পাঁচজনকে আটক করে র‌্যাব সদস্যার। 

গ্রেপ্তারকৃতরা হলো, সদর উপজেলার রামকান্তপুর কৈডাঙ্গা গ্রামের মৃত জব্বার সরদারের ছেলে আলম সরদার (৪০), স্থানীয় ডাউকি গ্রামের চাঁদ আলী শেখের ছেলে ইব্রাহিম শেখ (৪৪), কৈডাঙ্গা গ্রামের মৃত তছিলুদ্দীন বিশ্বাসের ছেলে বাহাদুর বিশ্বাস (৫৮), মধ্যপাড়া গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে ফয়সাল চৌধুরী প্রকাশ ওরফে ফরিদ (৩৭) ও জেলার কালুখালী উপজেলার মালিয়াট গ্রামের মৃত আবেদ আলী মৃধার চেলে রাজু আহমেদ টোকন (৪৫)। তাঁদের কাছ থেকে একটি ব্রিটিশ কাটাওয়ে রাইফেল, একটি একনলা বন্দুক এবং তিনটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়।    

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইব্রাহিম শেখের বিরুদ্ধে একটি অস্ত্র মামলা, ফয়সাল চৌধুরী প্রকাশ ওরফে ফরিদের বিরুদ্ধে একটি অস্ত্র ও একটি চাঁদাবাজি সহ দুটি মামলা এবং রাজু আহমেদ ওরফে টোকনের বিরুদ্ধে একটি অপহরণ, একটি চাঁদাবাজি ও একটি ডাকাতি সহ তিনটি মামলা রয়েছে। 

র‌্যাব-১০ ফরিদপুর সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক নির্মূলে র‌্যাব-১০ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল সোমবার বেলা ১১টার দিকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর রামকান্তপুর কৈডাঙ্গা এলাকায় অভিযান চালায়। স্থানীয় আলম সরদার ও বাহাদুর বিশ্বাসের বাড়িতে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। রাতেই অস্ত্র আসামীদের রাজবাড়ী সদর থানায় সোপর্দ করা হয়েছে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ র‌্যাবের হাতে আটককৃত পাঁচজনকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে সদর থানায় সোপর্দ করে। পরে র‌্যাব বাদী হয়ে রাতেই অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামীদের মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

রাজবাড়ীতে মাদকবিরোধী অভিযানে গিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল