রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৬ জুলাই ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

রাজবাড়ীতে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টমাষ্টার বরখাস্ত ও চার কর্মচারীকে শোকজ

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

মারামারির ভিডিও ধারণ করায় রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় মারামারির ভিডিও করার অভিযোগে সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ জুলাই) সন্ধ্যার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার ওই সাংবাদিকের নাম মো. আকাশ মাহমুদ (২৫)। তিনি কালের কণ্ঠের রাজবাড়ী জেলার মাল্টিমিডিয়া রিপোর্টার ও অনলাইন পোর্টাল এনপিবি রাজবাড়ী জেলা প্রতিনিধি। এ ছাড়া হামলায় কলেজ শিক্ষার্থী সাগর শিকদার সহ আরও কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাংবাদিক আকাশ মাহমুদ ও কলেজ শিক্ষার্থী সাগর শিকদারকে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সাংবাদিক আকাশ মাহমুদ জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) তুচ্ছ বিষয় নিয়ে অটোরিকশা (ইজিবাইক) চালকদের স্থানীয় কিছু কলেজের শিক্ষার্থীদের সাথে একটি চক্র দুর্ব্যবহার করে। এ নিয়ে শনিবার বিকালে ছাত্র প্রতিনিধিরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে যায়। কথা বলাকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে ইজিবাইক চালকরা সংঘটিত হয়ে ছাত্র প্রতিনিধিদের ওপর হামলা করে। ঘটনাটি আমি মোবাইলফোনে ভিডিও ধারণ করতে গেলে আমার ওপর হামলা তারা করে। তারা আমার ফোন থেকে ভিডিও ডিলিট করে আবারও আক্রমণ করে। পরে আমি দৌড়ে কোনভাবে প্রাণে রক্ষা পাই। 

আহত সাগর শিকদার জানান, মৈলাশা-লাঙ্গলবাধ সড়কে ইজিবাইকদের একটি সিন্ডকেট রয়েছে। গত বৃহস্পতিবার অটোরিক্সার ভাড়া নিয়ে এইচএসসি পরিক্ষার্থীদের সাথে অটোরিকশা (ইজিবাইক) চালকদের একটি চক্র খারাপ ব্যবহার করে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সে বিষয়ে বিকালে আমরা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় ইজিবাইক চালকদের সাথে কথা বলতে যায়। উত্তেজনার এক পর্যোয়ে ইজিবাইক চালকরা লাঠি-সোঁটা নিয়ে আমাদের ওপর হামলা করে। এ হামলায় একজন সাংবাদিক সহ আমাদের প্রায় ১০ জন আহত হয়েছে। আহতরা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। 

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার নাদুরিয়া ঘাটে এক নারী যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে অটোরিক্সা চালকের বাগবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে শনিবার বিকেলে কলেজ শিক্ষার্থী সাগর শিকদারসহ বেশ কয়েকজন মোটরসাইকেলে করে মৈশালা বাসষ্ট্যান্ডে এসে যাত্রীদের নামিয়ে দিয়ে অটোরিক্সা বন্ধ করে। এ নিয়ে চালকদের সাথে তাদের উত্তেজনার এক পর্যায়ে মারামারি বেধে যায়। এ বিষয়টি ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিক আকাশ মাহমুদ ছবি তুলতে গেলে তার ওপর হামলার ঘটনা ঘটে। 

ওসি বলেন, নারী যাত্রীর সঙ্গে খারাপ আচরণের বিষয়ে আমরা অটোরিক্সা চালককে আটক করে থানায় নিয়ে আসি। কিছুক্ষণ পর সাগরসহ প্রায় ২৫ থেকে ৩০ জন তরুণ মৈশালা বাসষ্ট্যান্ডে গিয়ে অটোরক্সিা চালকদের সাথে ঝগড়া বাধিয়ে দেয়। মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায়। এছাড়া রাতেই হাসপাতালে সাংবাদিক আকাশ মাহমুদের খোঁজ খবর নিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

মারামারির ভিডিও ধারণ করায় রাজবাড়ীর পাংশায় সাংবাদিককে মারধর

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল