রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ২৭ জুলাই ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

রাজবাড়ীতে ৯২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পোষ্টমাষ্টার বরখাস্ত ও চার কর্মচারীকে শোকজ

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ীতে মেকানিক দোকান থেকে ১০টি বৈদ্যুতিক মটরপাম্প জব্দ, দোকান মালিক গ্রেপ্তার

মঈনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় আহলাদিপুর এলাকায় অবস্থিত একটি মেকানিক দোকানে অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ১০টি বৈদ্যুতিক পানির মটরপাম্প জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় একটি ইলেকট্রিক দোকান মালিক রুবেলকে আটক করেছে। রোববার বিকেলে গোয়ালন্দ মোড় কাজী সুপার মার্কেটে রুবেল ইলেকট্রনিক দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। 

এদিকে ভুক্তভোগী এক ব্যক্তি বাদী হয়ে আজ সোমবার সকালে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আটককৃত দোকান মালিক রুবেলকে দুপুরে আদালতে সোপর্দ করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও আশপাশের বিভিন্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে বেশকিছু পানির বৈদ্যুতিক মটরপাম্প, ঘাস কাটার মেশিনের মোটর, ওয়েল্ডিং মেশিন সহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রপাতি চুরি হয়। এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত কয়েকজন ব্যক্তি রোববার দুপুরে গোয়ালন্দ মোড় আহলাদিপুর বিভিন্ন ভাঙারির দোকান ও ইলেকট্রনিক্সের দোকানে নিজেদের হারিয়ে যাওয়া মালামাল খোঁজ করতে থাকেন।

এক পর্যায়ে তারা স্থানীয় রুবেল ইলেকট্রনিক নামক দোকানে গিয়ে দোকান মালিকের বক্তব্যে অসঙ্গতি পান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দোকানে তল্লাশি করলে কয়েকটি বৈদ্যুতিক মটরপাম্প, ওয়েল্ডিং মেশিন সহ কিছু সরঞ্জাম পাওয়া যায়।

বিষয়টি খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিভিন্ন হর্সপাওয়ারের মোট ১০টি পানির মটরপাম্প জব্দ করে। একই সঙ্গে দোকান মালিক রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে (ফাঁড়ি) নিয়ে যাওয়া হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, এলাকায় বেশ কিছুদিন ধরে বৈদ্যুতিক মটরপাম্প ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জাম চুরির সঙ্গে জড়িত একটি চক্র সক্রিয় রয়েছে। উদ্ধার হওয়া মালামালের প্রকৃত মালিকানা যাচাই করা হচ্ছে। পাশাপাশি এসব সরঞ্জাম কীভাবে দোকানে এসেছে বা এর সঙ্গে কেউ জড়িত রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. হারুন অর রশীদ বলেন, উদ্ধার হওয়া মালামালের মালিকানা যাচাইকালে রোববার রাতেই বেশ কয়েকজন তাঁদের চুরি হওয়া মালামাল বলে শনাক্ত করেন। পরবর্তীতে আজ সোমবার সকালে ভুক্তভোগী এক ব্যক্তি বাদী হয়ে সদর থানায় এজাহার দায়ের করেন। পুলিশ এজাহারের আলোকে আটককৃত রুবেলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। 

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে মেকানিক দোকান থেকে ১০টি বৈদ্যুতিক মটরপাম্প জব্দ, দোকান মালিক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল