নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ গ্রাহকদের ডিজিটাল ব্যাংকিং ও বাংলা কিউআর কোডভিত্তিক আর্থিক লেনদেনে উৎসাহিত করতে রাজবাড়ীতে পূবালী ব্যাংব পিএলসি এর উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী শহরের কাপড়বাজার সংলগ্ন কাজী মোনাক্কা টাওয়ারে রাজবাড়ী শাখা পূবালী ব্যাংকের আয়োজনে মঙ্গলবার বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
“এক দেশে এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ এবং লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে নিচ্ছে বাংলাদেশ”-এই দুটি স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিঞা।
পূবালী ব্যাংক পিএলসি রাজবাড়ী শাখার এজিএম ও শাখা প্রধান মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, ডা. আবুল হোসেন কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, রাজবাড়ী ব্যবসায়ী ব্যবসায়ী কল্যাণ সমিতির আহ্বায়ক কাজী বেনজীর আহমেদ, সদস্য সচিব মোবাইদুল ইসলাম মিরাজ, মো. নাসির মিঞা, বিশিষ্ট ব্যবসায়ী ও সাগর শপ এর সত্ত¡াধিকারী মো. ইব্রাহিম হোসেন সাগর প্রমূখ।
রাজবাড়ী শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. শওকত জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সর্বস্তরের মানুষের কাছে বাংলা কিউআর সার্ভিস পৌঁছে দেওয়া এবং ক্যাশলেস লেনদেনকে আরও জনপ্রিয় ও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, আমন্ত্রিত অতিথি এবং স্থানীয় ব্যবসায়ীদের অংশগ্রহণে বাদ্যযন্ত্র, ব্যানার ও প্ল্যাকার্ড সহ শহরের প্রধান সড়কে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন।

বুধবার, ২২ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন