রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১৯ জুলাই ২০২৬

রাজবাড়ীতে বড় বড় মাছ বিক্রেতা চান্দু মোল্লার আড়তে হামলা-মারধর, আহত ২

মঈনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় অবস্থিত বড় বড় মাছ বিক্রেতা চান্দু মোল্লা মৎস্য আড়তে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। 

প্রতিপক্ষের হামলায় চান্দু মোল্লার দুই ঘনষ্ঠি ব্যবসায়ী গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্রায় পৌনে তিন লাখ টাকাও লুট করে। শুক্রবার দুপুরের দিকে হামলার ঘটনা ঘটে। 

এ ঘটনায় শুক্রবার (১৭ জুলাই) সন্ধ্যায় মৎস্য আড়তের সত্ত্বাধিকারী চান্দু মোল্লা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার মাইনুদ্দিন শেখের ছেলে রমজান শেখ (৪০) ও জয়নাল শেখ (৩৭), একই এলাকার নোয়াই মণ্ডলের ছেলে আমিন মণ্ডলকে (৩৭) চিহিৃত এবং অজ্ঞাত আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়। তবে পুলিশ এখন পর্যন্ত হামলকারীদের কাউকে গ্রেপ্তার বা আটক করতে পারেনি। এতে করে স্থানীয় মৎস্য ব্যবসায়ীদের মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। 

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকায় অবস্থিত চান্দু মোল্লা মৎস্য আড়তের সত্ত¡াধিকারী মো. চান্দু মোল্লা বলেন, অভিযুক্ত রমজান শেখ পেশায় একজন জেলে। আমি যেহেতু আমার আড়ত ঘরে প্রতিনিয়ত মাছ বেচাকেনা করে থাকি। শুক্রবার দুপুর ১টার দিকে রমজান শেখ আমার আড়তে মাছ বিক্রি করতে আসেন। এ সময় মাছের দরদাম নিয়ে তাঁর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে তিনি চলে গেলে আমিও বাড়ি চলে যাই। আমার সঙ্গে খালাতো ভাই মমিন মণ্ডল (৩৬) ও ভাগ্নে শাহাদৎ বেপারী (৩৬) ব্যবসা দেখাশোনা করে। দুপুর দেড়টার দিকে রমজান তার ছোট ভাই জয়নাল শেখ ও স্থানীয় আমিন মণ্ডল সহ অজ্ঞাত কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আড়তে হামলা চালিয়ে মমিন মণ্ডলকে মারধর শুরু করে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে রক্তাত্ব জখম করে। ঠেকাতে গেলে ভাগ্নে শাহাদৎকেও মারধর করে আহত করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তারা দ্রæত সরে যায়। খবর পেয়ে আমরা এসে মমিন ও শাহাদৎকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। 

চান্দু মোল্লা আরও বলেন, একটি পক্ষ আমার ব্যবসায়ীক সুনাম নষ্ট করতে এবং প্রতিহিংসা বশত হয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে আড়ত ঘরে হামলা চালিয়ে ভাঙচুর লুটপাট করেছে। হামলাকারীরা যাওয়ার সময় আড়তের ককসিট বাক্সে রাখা ব্যবসার প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা লুট করে নেয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখন পর্যন্ত হামলাকারীদের কাউকে গ্রেপ্তার বা আটকও করেনি।

স্থানীয় ব্যবসায়ী মাসুদ মোল্লা, সোহেল মোল্লা, লালন গাছি সহ আরও কয়েকজন বলেন, তুচ্ছ বিষয় নিয়ে এভাবে ব্যবসা প্রতিষ্ঠানে যদি হামলার ঘটনা ঘটে তাহলে আমাদের নিরাপত্তা কোথায়? আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সহ হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। 

অভিযোগের বিষয়ে রমজান শেখ বা তাদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি। বিধায় তাদের কারো কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। 

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় অভিযোগ পাওয়ার পর রাতেই অভিযোগটি মামলা হিসেবে রুজু করা হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১৯ জুলাই ২০২৬

রাজবাড়ীতে বড় বড় মাছ বিক্রেতা চান্দু মোল্লার আড়তে হামলা-মারধর, আহত ২

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল