রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’

রাজবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পদ্মা নদীর প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাই মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

মনসুর উল করিম বাংলাদেশের শিল্পাঙ্গনের উজ্জল নক্ষত্র - সংস্কৃতি প্রতিমন্ত্রী

রাজবাড়ীতে বড় বড় মাছ বিক্রেতা চান্দু মোল্লার আড়তে হামলা-মারধর, আহত ২

রাজবাড়ীতে বড় বড় মাছ বিক্রেতা চান্দু মোল্লার আড়তে হামলা-মারধর, আহত ২

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশে স্থানীয় কাদের বিশ্বাস ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে খামার ঘেরা নেট কেটে ভেতরে প্রবেশ করেন জসিম শেখ। ধারণা করা হচ্ছে, তিনি প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে যায়। দীর্ঘ সময় চাপা পড়ে থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ এসে জসিমের মরদেহটি উদ্ধার করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার একটি পোল্ট্রি খামার থেকে জসিম শেখ (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জসিম শেখ উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের মৃত বিশু শেখের ছেলে।

রোববার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের গঙ্গানন্দপুর গ্রামের রেললাইনের পাশে স্থানীয় কাদের বিশ্বাস ও মো. সুমন বিশ্বাসের মালিকানাধীন একটি পোল্ট্রি খামার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্ট্রি ফিড চুরির উদ্দেশ্যে খামারে প্রবেশের পর ভারী ফিডের বস্তার নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে খামার ঘেরা নেট কেটে ভেতরে প্রবেশ করেন জসিম শেখ। ধারণা করা হচ্ছে, তিনি প্রায় ৫০ কেজি ওজনের একটি পোল্ট্রি ফিডের বস্তা সরানোর চেষ্টা করছিলেন। এ সময় ভারী বস্তাটি তার শরীরের ওপর পড়ে যায়। দীর্ঘ সময় চাপা পড়ে থাকায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সকালে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে থানা পুলিশ এসে জসিমের মরদেহটি উদ্ধার করে।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, রোববার সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, "ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।"

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল