রাজবাড়ী মেইল
আপডেট : রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনে নিহত রাজবাড়ীর আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে হত্যার বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ জুলাই ছাত্র আন্দোলনে গুলিতে নিহত রাজবাড়ী সদর উপজেলার শহীদ আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকী রোববার (১৯ জুলাই)। এ উপলক্ষ্যে শুক্রবার দোয়া অনুষ্ঠান এবং শহীদ আব্দুল গণির কবরে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসন ও জেলা বিএনপি নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে আব্দুল গণি হত্যার বিচার চাইলেন তাঁর স্ত্রী, সন্তান, বাবা সহ বিএনপি নেতৃবৃন্দ। 

শহীদ আব্দুল গণি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের নতুন বাজার এলাকার আব্দুল মজিদ শেখের ছেলে। তিনি ঢাকার শুলশান-২-এর সিক্সসিজন নামের একটি আবাসিক হোটেলের কারিগরি বিভাগে কাজ করতেন। ২০২৪ সালের ১৯ জুলাই সকালে ঢাকার উত্তর বাড্ডার গুপীপাড়ার বাসা থেকে গুলশান-২-এ কর্মস্থলের দিকে রওনা হন আব্দুল গণি (৪৫)। পথিমধ্যে শাহজাহানপুর বাঁশতলা এলাকায় সংঘর্ষ চলাকালে তাঁর মাথার ডান পাশে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। ২১ জুলাই বিকেলে তাঁর লাশ গ্রামের বাড়ি খানখানাপুর আনা হয়। ওইদিন রাত সাড়ে আটটার দিকে খানখানাপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। আব্দুল গণির স্ত্রী লাকি আক্তার, ছেলে আলামিন শেখ ও আট বছর বয়সী মেয়ে জান্নাত রয়েছে। 

আব্দুল গণির মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার বাদ জুম্মা ঢাকা-খুলনা মহাসড়ক সংলগ্ন সদর উপজেলার খানখানাপুর মোস্তফার ইটভাটা চত্বরে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে কেন্দ্রীয় বিএনপির সহসভাপতি, জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জেল হোসেন মিয়াসহ সদর ও গোয়ালন্দ উপজেলা বিএনপি নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।  

এছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় আব্দুল গণির পরিবারের খোঁজ খবর নিতে আসেন। পরে বিএনপি নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আব্দুল গণির কবরে শ্রদ্ধা জানান। এ সময় দোয়া পরিচালনা করেন খানখানাপুর দারুস সুন্নাহ হাফেজিয়া মাদরাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান। 
 
আব্দুল গণির ছেলে আলামিন শেখ বলেন, দুই বছর ধরে বাবা নেই। জুলাই ছাত্র আন্দোলনের সময় আমার বাবাকেও পুলিশ গুলি করে মারে। বর্তমান তারেক জিয়া সরকার ক্ষমতায় রয়েছেন। আমরা আমার বাবা হত্যার বিচার চাই। আর এ জন্য শেখ হাসিনার ফাঁসি চাই আমরা। 

আব্দুল গণির বাবা আব্দুল মজিদ শেখ বলেন, দুই বছর ধরে আমার ছেলেকে দেখিনা। ছেলেকে হারিয়েছি, এখন হারানোর আর কিছুই নাই। তাই এই জঘন্য হত্যার সাথে জড়িত শেখ হাসিনার ফাঁসি চাই। 

বিএনপি নেতা অ্যাডভোকেট আসলাম মিয়া বলেন, জুলাই ছাত্র আন্দোলনে প্রায় ১৪০০ মানুষ শহীদ হন। তারমধ্যে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর আমার এলাকার শহীদ আব্দুল গণি আছেন। আব্দুল গণি শহীদ হওয়ার পর থেকে তার পরিবারের পাশে দাঁড়িয়েছি। আজকে তাঁর দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে সরকারের কাছে দাবি একটাই শহীদদের হত্যার বিচার করতে হবে। 

শহীদ গণি হত্যার বিচার ব্যবস্থার নিয়ে জানতে চাইলে ইউএনও নিরুপমা রায় বলেন, বিষয়টি প্রশাসনিকভাবে বিস্তারিত খোঁজ খবর নিয়ে বলতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১৯ জুলাই ২০২৬

জুলাই আন্দোলনে নিহত রাজবাড়ীর আব্দুল গণির দ্বিতীয় মৃত্যু বার্ষিকীতে হত্যার বিচার দাবি

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল