শামীম শেখ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে চালককে হত্যা করে তার ব্যবহৃত রিক্সাটি ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। হতভাগ্য রিক্সা চালকের নাম জাহিদ বিশ্বাস (৩২)। তিনি গোয়ালন্দ পৌরসভার ৩ নং ওয়ার্ডের জবানি পাড়া গ্রামের জামাল বিশ্বাসের ছেলে।
শুক্রবার (১৭ জুলাই) বেলা তিনটার দিকে গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চামেলী পার্ক নামক এলাকায় রাস্তার পাশ থেকে তার লাশ উদ্ধার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
পরিবারে জাহিদের বয়স্ক বাবা, মা, স্ত্রী এবং একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে। তার মৃত্যুতে পরিবারটি চরম দুর্দশার মধ্যে পড়ে গেল। তার মৃত্যুতে পরিবার, এলাকাবাসী এবং অন্যান্য রিক্সা চালকদের মধ্যে চরম ক্ষোভ এবং আতঙ্কের সৃষ্টি হয়েছে।
পরিবার ও পুলিশ জানায়, জাহিদ বিশ্বাস সাধারণত রাতের বেলায় রিক্সা চালাতেন। রিক্সার ব্যাটারি নষ্ট হয়ে ৩-৪ দিন উপার্জনহীন অবস্থায় বাড়িতে বসে ছিলেন। পরবর্তীতে ধারদেনা করে বুধবার নতুন ব্যাটারি লাগিয়ে পরদিন বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে রিক্সা নিয়ে বাড়ি হতে বের হন। কিন্তু বৃহস্পতিবার সারারাত এমনকি আজ শুক্রবার দুপুর পর্যন্ত বাড়িতে ফেরেননি। পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মায় স্বজনসহ নানা জায়গায় তাঁর খোঁজ করতে থাকেন।
শুক্রবার দুপুর দুইটার দিকে স্থানীয় লোকজন চামেলি পার্কের রাস্তার ঢালে একটি মরদেহ পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেয়। এমনকি স্থানীয়দের কেউ কেউ লোকজন ফেসবুকেও মরদেহের ছবি শেয়ার করেন। খবর পেয়ে পরিবারের লোকজনও সেখানে ছুটে গিয়ে জাহিদ বিশ্বাসের লাশ হিসেবে পরিচয় সনাক্ত করেন।
সংবাদ পেয়ে বিকেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শহিদুল ইসলাম এবং গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
জাহিদের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বারান্দায় বসে বয়স্ক মা আহাজারি করছেন আর বিলাপ করছেন। এ সময় বৃদ্ধা মা আহাজারি করে বলছিলেন, কাইল (বৃহস্পতিবার) বিহেলে রিক্সা নিয়ে বাড়ি থেকে ব্যাটা আমার বাইর হয়েছে। সহালে বাড়ি আছে, কোনদিন রাইতেও আসে। আজ বেলা হইলেও বাড়ি না আসায় ওর বাপরে বলছিলাম, আমার ব্যাটা গেল কহানে।
নিহতের স্ত্রী ঝরনা বেগম বলেন, ব্যাটারির কারনে দুই-তিনদিন রিক্সা বন্ধ ছিল। ধারদেনা করে ব্যাটার লাগানোর পর বৃহস্পতিবার বিকেলে রিক্সা নিয়ে বের হয়। আজ অনেক বেলা হলেও বাড়ি না আসায় দুশ্চিন্তায় পড়ে যাই। এদিকে ফোনে টাকা না থাকায় পরে টাকা লোড দিয়ে ফোন দিয়ে দেখি বন্ধ। বেলা তিনটার দিকে ফেসবুকে লাশের ছবি দেখে থানায় আসি। আমার কারা এভাবে মারলো। আমি স্বামী হত্যার বিচার চাই।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার এবং সুরতাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। ময়নাতদন্ত রিপোর্ট পেলে এ হত্যাকান্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ধারনা করা হচ্ছে তার ব্যবহৃত রিক্সাটি ছিনিয়ে নিতে দূর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে থাকতে পারে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার, ১৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন