রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর কালুখালী উপজেলায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক পিকআপ চালক নিহত হয়েছেন। 

বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কালুখালী উপজেলার বাংলাদেশ হাটের কাছে খাগজানা এলাকার পাইকার মোড়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় দুই ঘণ্টা আঞ্চলিক এই মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

নিহত পিকআপ ভ্যানের চালক মিদুল মিয়া (৪০)। তিনি রংপুরের পীরগাছা উপজেলার সরকার ঢালী গ্রামের আবদুল মতিনের ছেলে।

পাংশা মডেল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন দুর্ঘটনা ও নিহত চালকের পরিচয় নিশ্চিত করেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে জেলার পাংশা থেকে ছেড়ে আসা গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া গামী একটি পিকআপ ভ্যান এবং রাজবাড়ী থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী লোকাল বাস কালুখালী উপজেলার বাংলাদেশ হাট পার হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে এবং চালক ঘটনাস্থলেই নিহত হন।

এ ছাড়া দুর্ঘটনার পর দ্রুতগামী বাসটিও সড়কের ওপর ঘুরে আড়াআড়িভাবে দাঁড়িয়ে পড়ে। এতে আঞ্চলিক এই মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নেওয়া হলে দুপুর ২টার দিকে দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়দের সহায়তায় নিহত পিকআপভ্যান চালকের মরদেহ উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান উম্মন বলেন, “সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। ধারণা, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

পাংশা মডেল হাইওয়ে থানার ওসি সৈয়দ আল মামুন বলেন, “বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার কারণে সাময়িক সময়ের জন্য আঞ্চলিক এই মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়। নিহতের পরিচয় শনাক্তের পর পীরগাছা থানার মাধ্যমে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। লাশ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপ চালক নিহত, দুই ঘণ্টা বন্ধ ছিল যান চলাচল

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল