রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০১ জুলাই ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

গোয়ালন্দের দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে এসএসসি পরীক্ষায় পাস করেছে

১৭ দিন নিখোঁজের পর রাজবাড়ী সদর থানা ওসির সহযোগিতায় মাকে ফিরে পেলো পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

রাজবাড়ীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, স্থিতিশীল সবজি ও চালের বাজার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর খুচরা বাজারে সবজি ও চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম। সরবরাহ কমে যাওয়ায় গত এক সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের মাছের কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এছাড়া ইলিশ মাছের দাম নাগালের বাইরে। তবে বাজারে মৌসুমি সবজির পর্যাপ্ত সরবরাহ থাকায় সেগুলোর দাম এখনো সাধারণ ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে।

রাজবাড়ী শহরের নতুন বাজার, বড় বাজার, গোয়ালন্দ বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে এক কেজি ওজনের রুই মাছ ৩৬০ থেকে ৩৯০ টাকা এবং দেড় থেকে দুই কেজি ওজনের রুই ও কাতলা মাছ ৪৫০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। চাষের পাঙ্গাস মাছ ২০০ থেকে ২২০ টাকা এবং বড় সাইজের সিলভার কার্প ২৫০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যদিকে নদীর মাছের সরবরাহ কম থাকায় সেগুলো আকার ও মাছের ধরণ বুঝে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া রাজবাড়ীর পদ্মা নদীতে ইলিশের দেখা তেমন মিলছে না বললেই চলে। বাইরে থেকে আমদানীকৃত ইলিশের দামও হাতের নাগালের বাইরে। 

মাছ ব্যবসায়ীরা জানান, বর্ষাকাল শুরু হলেও নদী, খাল ও বিলে এখনো পর্যাপ্ত পানি না থাকায় মাছ ধরা কম হচ্ছে। ফলে বাজারে সরবরাহ কমে যাওয়ায় মাছের দাম বেড়েছে। অন্যদিকে সবজির বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। বর্তমানে ঢেঁড়স ২৫ টাকা, ঝিঙে ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা এবং কচুরমুখী ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য মৌসুমি সবজির দামও মোটামুটি স্থিতিশীল রয়েছে।

বাজারের বড় মাছের আড়দার বাদল বিশ্বাস বলেন, পদ্মা নদীর ছোট মাছ তেমন একটা পাওয়া যাচ্ছে না। যাওবা পাওয়া যাচ্ছে দাম অনেক চড়া। মাছের ধরণ ও আকার বুঝে অনেক চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া ইলিশের দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বরিশাল, পাথরঘাটা থেকে যে সব ইলিশ আমরা আনছি তাও অনেক চড়া দাম হওয়ায় আগের তুলনায় তিন ভাগের এক ভাগ আনছি। 

চালের বাজারও নতুন করে কোনো মূল্যবৃদ্ধি হয়নি। সব ধরনের চাল আগের দামেই বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। গোয়ালন্দ বাজারের প্রসিদ্ধ চাউল ব্যবসায়ী ইউনুস হোসেন বলেন, কিছু চাউলে আগের থেকে ২-৩ টাকা করে দাম বেড়েছে। তবে বাকি সব চাউলের দাম স্বাভাবিক আছে।  

বাজারে বিভিন্ন ক্রেতারা বলেন, সবজি ও চালের দাম স্থিতিশীল থাকলেও মাছের দাম বৃদ্ধিতে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হয়েছে।

কৃষক আবুল বিশ্বাস বলেন, আগে সপ্তাহে অন্তত এক-দুইদিন বাজারের পাশাপাশি চাষের মাছ কিনতে পারতাম। এখন তার দামও আগের থেকে বেড়েছে। নদীর মাছের কাছে তো যাওয়ার সুযোগই নেই। আর ইলিশ মাছ সর্বশেষ কবে কিনেছি তা মনে নেই।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ১৬ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে মাছের দাম ঊর্ধ্বমুখী, স্থিতিশীল সবজি ও চালের বাজার

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল