রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

স্কুল ফাঁকি দেওয়ায় চার শিক্ষার্থীকে ৭দিনে ২০০টি করে চারাগাছ রোপনের শাস্তি দিলেন ইউএনও

রাজবাড়ীতে কারখানার বয়লার বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, ঢাকায় প্রেরণ

রাজবাড়ীতে বাড়িতে কাফনের কাপড় ও বেনামী চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি, পরিবারে আতঙ্ক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

রাজবাড়ীতে একদিনে এক লাখ ৫৪ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

তেলের দাম, গাড়ি ভাড়া কমানো ও পেঁয়াজের দাম বৃদ্ধির দাবিতে একাই আন্দোলন করছেন নুরুল্লাহ

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ির পাংশায় আধিপত্য বিস্তার ও জমির মাপজোখকে কেন্দ্র করে দুই ইউনিয়নের দুই গ্রামবাসীর মধ্যকার সংঘর্ষে একজন নিহতের ঘটনায় মামলা হয়েছে। বুধবার নিহত জামিন বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে পাংশা মডেল থানায় করেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কাকে প্রধান আসামি করে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়। 

জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই আক্তার মণ্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ জুন সকালে জমির সীমানা মাপজোখ নিয়ে শালিস বসলে আক্তার মণ্ডলের পক্ষে হাজির হন তাঁর মামাতো ভাই পাশের পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাস। জমি মাপজোখের এক পর্যায়ে হাকিম মণ্ডল ও তাঁর লোকজন মতিয়ার বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনার জেরে একদিন পর ২০ জুন সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মণ্ডলের কাছে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তাঁকে মারধর করেন।  

অভিযোগ রয়েছে, পাট্টা ও কাশবামাজাইল দুই ইউনিয়নের মাঝ দিয়ে বয়ে গেছে সিরাজপুর হাওড় নদী। নদীর এক প্রান্তে কশবামাজাইল অপর প্রান্তে পাট্টা ইউপির যোগাযোগের জন্য রয়েছে একাধিক বাঁশের সেতু। উত্তেজনার এক পর্যায়ে ২১ জুন সকালে দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের হাকিম মণ্ডলের মানুষজন জড়ো হন। তারা নদী দিয়ে পাট্টার ঢেঁপামাজাইল গ্রামে প্রবেশের চেষ্টা করলে পথিমধ্যে মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাসসহ তাদের লোকজন বাঁধা দেয়। এ সময় তাদের মধ্যে সংঘর্ষ বাঁধলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় আমিন বিশ্বাস, তৌফাজ্জেল বিশ্বাসসহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা নেন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাস (৫৫) মারা যান। 

জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। এ সময় ওইদিন রাত ১০টার পর থেকে শুরু করে ভোররাত পর্যন্ত দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের শতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় এবং বেশ কয়েকটি বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ পাওয়া যায়। ভয়ে এই তিন গ্রামের অধিকাংশ পরিবার পুরুষশূন্য হয়ে পড়ে। এ ঘটনার পর থেকে এলাকায় এখনো অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, জামিন বিশ্বাস নিহতের ঘটনায় বুধবার তাঁর ছেলে রিপন বিশ্বাস বাদী হয়ে ৪৯ জন এজাহারনামীয় এবং অজ্ঞাত আরও ৩০০ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। এছাড়া বাড়ি-ঘরে হামলা-ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক আরেকটি মামলা করবেন বলে প্রতিপক্ষের লোকজন জানিয়েছেন। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৬ জুন ২০২৬

রাজবাড়ীতে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহতের ঘটনায় সাড়ে তিনশ আসামি করে মামলা

প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল