নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া লঞ্চ ‘এমভি বৌয়ালী’ দিক হারিয়ে চরে আটকে যায়। পরে লঞ্চের এক যাত্রীর ৯৯৯ -এ ফোন পেয়ে নৌপুলিশ প্রায় চার ঘন্টা পর মধ্যরাতে লঞ্চ যাত্রীদের উদ্ধার করে। শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাটের অদূরে কুশাহাটা এলাকা থেকে যাত্রীদের উদ্ধার করে ঘাটে পৌছানো হয়।
জানা যায়, রাত সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট থেকে ৮৫ জন যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় লঞ্চ এমভি বৌয়ালী। ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে টের না পেয়ে দিক হারিয়ে ফেলে লঞ্চ মাষ্টার। ঘাট থেকে প্রায় তিন কিলোমিটার দূরে কুশাহাটা নামক এলাকার পদ্মার চরে লঞ্চ আটকা পড়ে। এ সময় লঞ্চে থাকা যাত্রীদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। লঞ্চ মাষ্টার ও ষ্টাফরা নিজে থেকে অনেক চেষ্টা করেও পদ্মার চর থেকে সরাতে পারেনি। এ সময় বিপদ আসন্ন ভেবে আতঙ্কিত এক যাত্রী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে দৌলতদিয়া নৌপুলিশের দল একটি স্পীডবোট নিয়ে লঞ্চটির কাছে পৌঁছে। এছাড়া বিআইডব্লিউটিএ ও ঘাট শ্রমিকরা লঞ্চটির কাছে পৌঁছে। এ সময় ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে যাত্রীদের উদ্ধারের চেষ্টা করে। পরবর্তীতে ঘাট থেকে আরেকটি লঞ্চ ‘এমভি চিসতিয়া’ ঘটনাস্থলে পৌঁছলে যাত্রীদের ওই লঞ্চে তোলা হয়। প্রায় চার ঘন্টা পর রাত সাড়ে ১১টার দিকে ৮৫ জন যাত্রীকে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেওয়া হয়। মধ্যরাতে যাত্রীদের উদ্ধার করা হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। অল্পের জন্য বড় ধরনের বিপদ থেকে যাত্রীরা রক্ষা পায়।
বিআইডব্লিউটিএ দৌলতদিয়া ঘাট টার্মিনাল সুপার ভাইজার শিমুল ইসলাম বলেন, লঞ্চটির মাষ্টার ঘাট ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পর পদ্মা নদীর মধ্যবর্তী এলাকার একটি পদ্মার চরের সাথে গিয়ে আঘাত করে। এতে করে লঞ্চটি ওই চরে আটকে যায়। প্রথমে নিজেরাই অনেক চেষ্টা করে উদ্ধার করা সম্ভব হয়নি। পরবর্তীতে ঘাট থেকে আরেকটি লঞ্চ নেওয়া হয়। ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীদের নিরাপদে উদ্ধারের পর লঞ্চে তুলে পাটুরিয়া ঘাটে নামিয়ে দেওয়া হয়। এছাড়া আজ রোববার সকালের দিকে লঞ্চটি দৌলতদিয়া ঘাটে নিয়ে আসা হয়। বর্তমানে লঞ্চটি ঘাটেই নোঙর করে রাখা হয়েছে।
দৌলতদিয়া নৌপুলিশের পরিদর্শক (ওসি) ত্রীনাথ সাহা বলেন, আমরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ থেকে ফোন পেয়ে রাতেই লঞ্চটির কাছে পৌছে যাত্রীদের নিরাপত্তা দেই। একই সাথে দৌলতদিয়া এবং পাটুরিয়া ঘাট থেকে নৌপুলিশ দুটি স্পীডবোট নিয়ে এলাকায় অবস্থান করি। পরবর্তীতে ইঞ্জিন চালিত ট্রলারে করে যাত্রীদের উদ্ধার করে নৌপুলিশের প্রহরায় রাত সাড়ে ১১টার দিকে আরেকটি লঞ্চের মাধ্যমে যাত্রীদের পাটুরিয়ায় নিরাপদে পৌঁছে দেওয়া হয়।

সোমবার, ২৯ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন