রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মোকদেস মৃধার বাড়িতে ১০ মহররম উপলক্ষে বের হওয়া কাসেদ দলের সদস্য বাবু শেখ (৫৫) নামের একজন হিটস্ট্রোক করে মারা গেছেন। শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে হিটস্ট্রোক করে গুরুতর অসুস্থ্য হলে তাঁকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার হামেদ শেখ এর ছেলে। গত ১৮ জুন বিকেল উজানচর মোকসেদ মৃধার বাড়ি থেকে বের হওয়া কাসেদ দলের সাথে তিনি মাতমে বের হন। 

জানা যায়, মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী মোকসেদ মৃধার বাড়ি ইমামবাড়ীর কাসেদ দলের অন্যতম সদস্য বাবু শেখ মাতম করে দলের অন্যান্য সদস্যদের সাথে মোকসেদ মৃধার বাড়ি যাচ্ছিল। দুপুর সাড়ে বারোটার দিকে তাদের দল মোকসেদ মৃধার বাড়ির কাছে পৌছলে তিনি প্রচÐ গরমে হিটস্ট্রোক জনিত কারনে গুরুতর অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাৎক্ষনিকভাবে কাসেদ দলের অন্যান্য সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে সকল কাসেদ দল একত্রিত হয়ে বাদ মাগরিব জানাযা নামাজ আদায় করা হয়। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শরীফুল ইসলাম বলেন, দুপুর সাড়ে বারোটার পর এক কাসেদ দলের এক সদস্যকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে হিটস্ট্রোকের কারনে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছে। 

পবিত্র আশুরা উপলক্ষে গত ১৮ জুন থেকে মানিকগঞ্জ গড়পাড়ার অনুসারী হিসেবে মোকসেদ মৃধার বাড়ি থেকে কাসেদ দলের কয়েকটি গ্রুপ এলাকার বিভিন্ন স্থানে বের হয়। আজ ১০ মহররম উপলক্ষে এইসব কাসেদ দল পুনরায় ওই বাড়ি একত্রিত হয়ে বিকেলে গোয়ালন্দ বাজার শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে এসে জমায়েত হবে। এখানে মাতম শেষে তাদের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে হিটস্ট্রোকে কাসেদ দলের এক সদস্যের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল