রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ২৮ জুন ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

গোয়ালন্দের দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে এসএসসি পরীক্ষায় পাস করেছে

১৭ দিন নিখোঁজের পর রাজবাড়ী সদর থানা ওসির সহযোগিতায় মাকে ফিরে পেলো পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

পতিত সরকার শিক্ষা, সংস্কৃতিকে ধ্বংস করে দিয়ে গেছে - রাজবাড়ীতে প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিতুমীর

রাজবাড়ীতে র‌্যাবের হাতে সাব-মেশিনগান ও বিদেশী পিস্তল, গুলি সহ গ্রেপ্তার ২

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ প্রথম আলো ট্রাস্টের আয়োজনে রাজবাড়ীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন নানা শ্রেণিপেশার মানুষ। শুক্রবার বিকেল পাঁচটায় রাজবাড়ীর গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাবের সামনে দিবসটি উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।  

প্রথম আলো গোয়ালন্দ ও রাজবাড়ী বন্ধুসভার সহযোগিতায় মানববন্ধন কর্মসূচিতে বন্ধুসভার সদস্য ছাড়াও শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন। অনেক সাধারণ কর্মজীবী মানুষও মাদকবিরোধী মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন। এ সময় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহŸান জানান বক্তারা।  

মানববন্ধনে ‘মাদককে না বলো-মাদকাসক্তি একটি ব্যাধি’, ‘সচেতনতাই মুক্তি, মাদকমুক্ত সমাজই শক্তি’, ‘জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন’, ‘যে নেশা করতে বলে, সে বন্ধু নয়’, ‘স্মার্ট তরুণেরা কখনো মাদক নেয় না’, ‘মাদককে না বলুন, সুন্দর জীবন গড়ুন’ সহ নানা স্লোগান লেখা ফেসটুন নিয়ে দাঁড়ান অংশ গ্রহণকারীরা। 

প্রথম আলো রাজবাড়ী প্রতিনিধি এম রাশেদুল হক ও গোয়ালন্দ বন্ধুসভার সাধারণ সম্পাদক সফিক মণ্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, স্বপ্নকূড়ির উপদেষ্টা- উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল, অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক প্রশিক্ষক মফিজুল ইসলাম তানসেন, প্রাথমিক শিক্ষক সমিতি গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ বাবর আলী, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন, রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রপার হাই স্কুলের সিনিয়র সহকারী শিক্ষক জীবন চক্রবর্তী, গোয়ালন্দ বন্ধুসভার সভাপতি মো. জাকির হোসেন প্রমূখ।  

রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ বলেন, ‘মাদকের ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছেছে, কোনভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মানুষ বিচারের পরোয়া করছে না। বিভিন্ন জায়গায় শিশু হত্যাকারী মানুষকে পুড়িয়ে মারছে। বিচারের প্রতি আস্থাহীনতার জায়গা থেকে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিচ্ছে। কেন মানুষ আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলছে, কেন আইনের প্রতি তাদের এই অনস্থা? আমাদের এখন নিজেদের ঘর আগে সামলাতে হবে। পরিবারের সন্তানকে যদি সামলাতে না পারি তাহলে আগামীতে পরিস্থিতি আরও ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু বলেন, আমার সন্তান কোথায় যায়, কি করে কেউ খোঁজ রাখিনা। পরিবারের কষ্টের টাকা নিয়ে সন্তানরা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। যার ঘরে একজন মাদকসেবী রয়েছে সেই বুঝে মাদকের ভয়াবহতা। আজকের আজকে বন্ধুসভা একত্রিত হয়ে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে, আমরা তাদের সাথে আছি। আমাদের মাথায় রাখতে হবে, এখানে ইউএনও, এসিল্যান্ড বা ওসির সন্তান পড়াশোনা করে না। তাই এখন থেকেই আমাদের সজাগ থাকতে হবে, সচেতন হতে হবে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু সাঈদ মণ্ডল বলেন, আমরা জানি কে মাদকের সাথে জড়িত। বিশ্বাস করি এলাকায় মাদক থাকবে না, সম্মিলিতভাবে এর বিরুদ্ধে অবস্থান নিলে এক সপ্তাহের মধ্যে মাদকমুক্ত করা সম্ভব। সকলের প্রতি অনুরোধ করবো, মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে যদি জয়ী হতে হবে, না হলে ভবিষ্যত প্রজন্মকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করবো, আপনারা লিখনির মাধ্যমে সক্রিয় ভূমিকা রাখুন। তাহলে প্রশাসন শক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে।   

গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন বলেন, প্রথম আলো বন্ধুসভা সব সময় সচেতনতামূলক কার্যক্রম করে থাকে। আজকের এই মাদক বিরোধী কর্মসূচিই বলে দেয় তারা দেশের সমকালিন সমস্যা নিয়ে ভাবেন। আমরা প্রশাসনের প্রতি অনুরোধ করবো, আর বসে না থেকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। 

রাজবাড়ী জেলা রিপোর্টাস ইউনিটের সভাপতি ও রাজবাড়ী বন্ধুসভার সহ-সভাপতি হেলাল মাহমুদ বলেন, প্রথম আলো সব সময় এ ধরনের ভালো সামাজিক সচেতনতামূলক কর্মসূচি পালন করে থাকে। তাদের প্রতিটি কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশ গ্রহণ করে থাকি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

মাদকবিরোধী মানববন্ধনে ‘সবাইকে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন’ গড়ে তোলার আহ্বান

প্রকাশের তারিখ : ২৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল