রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ১২ জুন ২০২৬

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে সেরা রাজবাড়ীর তিন ইউএনও

পাংশায় ক্লিনিক থেকে কয়েক দফা চাঁদা আদায়, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দাদির হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, ইজিবাইকের ধাক্কায় পথেই প্রাণ গেল

বিএনপি নেতার সাবেক নেতাদের বহিস্কারাদেশ নিয়ে পাল্টা বিজ্ঞপ্তি ‘দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থী’

 দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত
ইমরান মনিম, রাজবাড়ীঃ "মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং উদ্যোক্তা মনোভাব বিকাশে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০ টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদের হলরুমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (ইইএসএস), এইইডিপির আয়োজনে সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের বাস্তবায়নে এই প্রোগ্রামটির উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে রাজবাড়ী সদর উপজেলার মোট ২১ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। 

স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আফরোজা পারভীন। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ, বাংলাদেশ শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী এজাজ কায়সার।

আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞানভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ আইডিয়া উপস্থাপন করে। পাশাপাশি নতুন প্রজন্মকে প্রযুক্তি, বিজ্ঞান ও উদ্যোক্তা উন্নয়নে উৎসাহিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। দেশের শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী দক্ষতা বিকাশে সরকার ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’কার্যক্রম চালু করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীল চিন্তা বাস্তবায়নের সুযোগ পাবে এবং ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতে উৎসাহিত হবে।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিভিন্ন প্রকল্প ও আইডিয়া পরিদর্শন করা হয় এবং তাদের ভবিষ্যৎ উদ্ভাবনী কর্মকাণ্ডে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। বিকেলে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১২ জুন ২০২৬

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল