মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অনন্য ও সৃজনশীল নেতৃত্বে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করায় ঢাকা বিভাগের ১২৩টি উপজেলার মধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে রাজবাড়ী জেলার তিন উপজেলা।
২০২৬ সালের মে মাসের পারফরম্যান্স মূল্যায়নে নাগরিক সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মধ্যে দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে এ শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়েছে।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ৮৯ শতাংশ সফলভাবে সম্পন্ন করায় প্রথম স্থান অধিকার করেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস, ৮৭ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান দ্বিতীয় এবং ৮৬ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় রাজবাড়ী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপমা রায় তৃতীয় হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে ৯২ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় বালিয়াকান্দির ইউএনও প্রথম, ৮৯ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় রাজবাড়ী সদর ইউএনও দ্বিতীয় এবং ৮০ শতাংশ কার্যক্রম সম্পন্ন করায় কালুখালীর ইউএনও তৃতীয় স্থান অধিকার করে। তার আগে ফেব্রæয়ারি মাসে ঢাকা বিভাগে প্রথম হয়েছিল রাজবাড়ী সদর ইউএনও।
জানা গেছে, জনগনের দোরগোড়ায় দ্রæত সেবা পৌঁছে দিতে উপজেলাগুলো নানা উদ্যোগ গ্রহণ করে। দ্রæত সময়ে নির্ভুল নিবন্ধন সম্পন্ন, অনলাইনে সেবা সহজীকরণ, ইউনিয়ন পর্যায়ে তদারকি জোরদার, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিসহ নানা উদ্যোগ গ্রহণ করে। এসব কার্যক্রম পরিচালনায় ২০২৬ সালের মে মাসে পারফরম্যান্স মূল্যায়নে ঢাকা বিভাগে প্রথম স্থান অধিকার করে গোয়ালন্দ উপজেলা, দ্বিতীয় বালিয়াকান্দি উপজেলা এবং তৃতীয় রাজবাড়ী সদর উপজেলা।
ইউএনও সাথী দাস বলেন, ঢাকা বিভাগের মধ্যে রাজবাড়ীর তিনটি উপজেলা সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। জন্ম ও মৃত্যু নিবন্ধন ৮৯ শতাংশ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় গোয়ালন্দ প্রথম হয়েছে। জনপ্রতিনিধি, ইউনিয়ন পরিষদ সচিব, পরিবার পরিকল্পনা বিভাগসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলতা এসেছে। এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।
ইউএনও চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, এর আগে ঢাকা বিভাগে বালিয়াকান্দি উপজেলা সেরা এবং এবার দ্বিতীয় হয়েছে। সফলতার পিছনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরিবার পরিকল্পনা বিভাগ, সকল ইউনিয়ন পরিষদ ও গ্রাম পুলিশ সদস্যদের ভূমিকা সবচেয়ে বেশি। বালিয়াকান্দি উপজেলাকে আধুনিক ও জনবান্ধন করার লক্ষে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন