শামীম হোসেন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা শহরের নারায়নপুরে অবস্থিত ‘লিজা হেলথ কেয়ার’ নামক ক্লিনিকে চাঁদা দাবি ও ক্লিনিক পরিচালককে মারধরের অভিযোগে পুলিশ রেজাউল করিম ওরফে রাজা খান (৫৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে।
রেজাউল করিম রাজা পাংশা পৌরসভার মাগুরাডাঙ্গী মহল্লার মৃত জুলমত খানের ছেলে। মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তারের পর আজ বুধবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ।
ক্লিনিক মালিক খোন্দকার মাহবুব হোসেন রিপন জানান, তিনিসহ কয়েকজন যৌথভাবে পাংশা পৌরসভার নারায়নপুরে লিজা হেলথ কেয়ার নামক একটি ক্লিনিক স্থাপন করেন। ক্লিনিক স্থাপনের পর বিভিন্ন সময় রেজাউল করিম ওরফে রাজা, তাঁর সহকর্মী হালিম শেখসহ অজ্ঞাত নামা কয়েকজন মাঝেমধ্যে চাঁদাবাদি করেন। সম্প্রতি তারা, ক্লিনিক ব্যবসা করতে হলে তাঁদেরকে প্রতিমাসে দেড় লাখ টাকা টাকা করে চাঁদা দিতে হবে এবং ক্লিনিক ব্যবসায় মালিকানা শেয়ারের জন্য চাপ সৃষ্টি করেন। কর্তৃপক্ষ তাতে রাজি না হওয়ায় বিভিন্ন সময় ক্লিনিকের লোকজনকে মারধর করাসহ জীবন নামের ভয়ভীতি দেখাতো। এরমধ্যে কয়েক দফায় রেজাউল করিম ওরফে রাজা খান ক্লিনিক থেকে প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকা চাঁদা বাবদ গ্রহণ করেন। কয়েকদিন আগে তারা আবারও চাঁদা চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ বার বার চাঁদা দিতে অস্বীকা করেন। এ সময় তারা গালিগালাজ করাসহ জীবননাশের হুমকি প্রদান করেন।
খোন্দকার মাহবুব হোসেন রিপন আরও জানান, মঙ্গলবার (৯ জুন) বিকেল তিনটার দিকে তিনি শহরের মাগুরাডাঙ্গী এলাকার সাবেক কাউন্সিলর খালেদ ফজলুল্লাহ এর বাড়ির সামনে পাকা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। এ সময় রেজাউল করিম রাজা, হালিম শেখসহ অজ্ঞাত তিন থেকে চারজন তাঁর পথরোধ করে তাঁর কাছে দেড় লাখ চাঁদাদাবি করেন। তিনি চাঁদার টাকা দিতে অস্বীকার করায় তারা কয়েজন মিলে ইট দিয়ে তাঁর শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে। পরে তিনি বাদী হয়ে মঙ্গলবার রাতে পাংশা মডেল থানায় রেজাউল করিম রাজা, হালিম শেখকে চিহিৃত ও অজ্ঞাতনামা তিন থেকে চারজনকে আসামী করে একটি চাঁদাবাজি মামলা (নং-৮) দায়ের করেন।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে থানায় চাঁদাবাজি মামলা দায়েরের পর ওই রাতেই অভিযান চালিয়ে শহর থেকে মামলার প্রধান অভিযুক্ত আসামি রেজাউল করিম ওরফে রাজা খানকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠনো হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

শুক্রবার, ১২ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন