রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ১০ জুন ২০২৬

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে সেরা রাজবাড়ীর তিন ইউএনও

পাংশায় ক্লিনিক থেকে কয়েক দফা চাঁদা আদায়, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দাদির হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, ইজিবাইকের ধাক্কায় পথেই প্রাণ গেল

বিএনপি নেতার সাবেক নেতাদের বহিস্কারাদেশ নিয়ে পাল্টা বিজ্ঞপ্তি ‘দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থী’

 দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

গোয়ালন্দের তিন সংগ্রামী নারী পেলেন স্বপ্নকুঁড়ির সেরা পুত্রবধূ সম্মাননা স্মারক

রাজবাড়ীর যৌনপল্লি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১

রাজবাড়ীর যৌনপল্লি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার ১

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

 দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন ও শৃৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আইয়ুব আলী খাঁন নামের বিএনপি নেতাকে বহিস্কার করা হয়েছে। তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য। 

রোববার (৭ জুন) রাতে দলীয় প্যাডে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও কৃষকদলের পাঁচ নেতার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়েছে। সাবেক নেতাদের স্বাক্ষরিত বহিস্কারাদেশের বিষয়টি রোববার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা ও সমালোচনা শুরু হয়। 

বহিস্কারাদেশে বলা হয়, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব খাঁনের দীর্ঘ আন্দোলন সংগ্রামে ভূমিকা অনস্বীকার্য। অত্যন্ত দুঃখের ও পরিতাপের বিষয় ২০২৪ সালের ৫ আগষ্টের পর আপনার এবং পরিবারের সদস্যদের বিতর্কিত কর্মকাÐের কারনে বিএনপি জনগনের কাছে বিব্রত, বিতর্কিত এবং নীতিগতভাবে ক্ষতি হয়েছে। আপনার ব্যক্তিগত ব্যবসায়ীক প্রতিষ্ঠানের বিতর্কিত কর্মকাণ্ডের কারনে আইন-শৃঙ্খলা সংস্থার কাছে দলের ভাবমূর্তি ভীষণভাবে ক্ষুন্ন হয়েছে। এমতবস্থায় দলের হাইকমাÐের নির্দেশক্রমে আজ (৬ জুন) বিকেলে স্থানীয় বিএনপির অস্থায়ী কার্যালয়ে বৈঠকে সর্বসম্মতিক্রমে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক থেকে অব্যাহতি ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হয়, আজ থেকে কার্যকর হবে। এখন থেকে আপনি বিএনপির সদস্য নন এবং কোন কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবেন না। দলের ভাবমূর্তি উজ্জল করার জন্য দল আপনার বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। 

দলীয়প্যাডে বহিস্কারাদেশে উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. রোস্তম মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম ফকির স্বাক্ষর করেন। 

বহিস্কারাদেশের পর নাজিরুল ইসলাম তিতাস রাতেই নিজের ফেসবুক আইডিতে ছবিসহ বিজ্ঞপ্তি পোষ্ট করলে কমেন্টে বহিস্কারাদেশ নিয়ে অনেকে পাল্টা প্রশ্ন ছুড়েন। আইয়ুব আলী খান বর্তমান উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য। 

উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ বলেন, ‘আইয়ুব আলী খান দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কার্যনির্বাহী কমিটির ৬৪ নম্বর সদস্য। কারো বিরুদ্ধে অভিযোগ থাকলে নিয়ম অনুযায়ী উপজেলা বিএনপি বহিস্কারের সুপারিশ করে জেলা কমিটির কাছে পাঠাবে। সাবেক নেতারা কিভাবে বহিস্কার করতে পারেন আমার জানা নেই।’ 

উল্লেখ, ঈদুল আজহার ছুটিতে দৌলতদিয়া ইউনিয়ন ভূমি অফিসের কম্পিউটার, মনিটর, আইপিএস, মোটরপাম্পসহ গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়। ৩১ মে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় বিএনপি নেতা আইয়ুব আলী খানের ভাঙরি দোকানে অভিযান চালিয়ে সেসব চোরাই মালামাল জব্দ ও একজনকে আটক করে। খবরটি প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১২ জুন ২০২৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল