রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি বিকেল তিনটায় শুরু হয়ে বিকেল সোয়া পাঁচটায় সভা শেষ হয়। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসানের সঞ্চালনায় সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সঙ্গে পরিচিতি হন। 

এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিক-উন নবী তালুকদার, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির ষুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, এনটিভির জেলা প্রতিনিধি কবির হোসেন, এখন টিভির জেলা প্রতিনিধি নেহাল আহম্মেদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস প্রমূখ।

এ সময় সাংবাদিকরা জেলার দৌলতদিয়া ফেরি ঘাটের নানা অসঙ্গতি, মাদকের ভয়াবহতা, স্বাস্থ্য ব্যবস্থার দূরাবস্থা, যানজটের দুর্ভোগ সহ সকল সাংবাদিকদের রাজবাড়ী প্রেসক্লাবের আওতায় আনা সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রদান সহ তাঁর সহযোগিতা কামনা করেন। 

সভায় জেলা বিএনপির নেতা অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও গাজী আহসান হাবিব রাজবাড়ী জেলা সুনাম অক্ষন্নু রাখতে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। এক্ষেত্রে প্রয়োজনে তারা সহযোগিতা করতেও আগ্রহী আছেন।

সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন সাংবাদিকদের সংগঠিত হয়ে একই সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া হলুদ সাংবাদিকতা পরিহার করে প্রকৃত মানবিক সাংবাদিকতা এবং সমাজ গঠনে কাজ করতে সকলের প্রতি অনুরোধ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল