প্রিন্ট এর তারিখ : ২২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
রাজবাড়ীতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
||
হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন জেলার গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি বিকেল তিনটায় শুরু হয়ে বিকেল সোয়া পাঁচটায় সভা শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসানের সঞ্চালনায় সভায় রাজবাড়ী জেলার বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের সঙ্গে পরিচিতি হন। এ সময় বক্তব্য রাখেন রাজবাড়ী পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আশিক-উন নবী তালুকদার, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সদস্য সচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির ষুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরন, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক খন্দকার আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটের সভাপতি হেলাল মাহমুদ, এনটিভির জেলা প্রতিনিধি কবির হোসেন, এখন টিভির জেলা প্রতিনিধি নেহাল আহম্মেদ, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস প্রমূখ।এ সময় সাংবাদিকরা জেলার দৌলতদিয়া ফেরি ঘাটের নানা অসঙ্গতি, মাদকের ভয়াবহতা, স্বাস্থ্য ব্যবস্থার দূরাবস্থা, যানজটের দুর্ভোগ সহ সকল সাংবাদিকদের রাজবাড়ী প্রেসক্লাবের আওতায় আনা সহ নানাবিধ সমস্যার কথা তুলে ধরেন। পাশাপাশি এসব সমস্যা সমাধানে জেলা প্রশাসকের হস্তক্ষেপ প্রদান সহ তাঁর সহযোগিতা কামনা করেন। সভায় জেলা বিএনপির নেতা অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল ও গাজী আহসান হাবিব রাজবাড়ী জেলা সুনাম অক্ষন্নু রাখতে সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ ভাবে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান। এক্ষেত্রে প্রয়োজনে তারা সহযোগিতা করতেও আগ্রহী আছেন।সভায় নবাগত জেলা প্রশাসক আফরোজা পারভীন সাংবাদিকদের সংগঠিত হয়ে একই সাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া হলুদ সাংবাদিকতা পরিহার করে প্রকৃত মানবিক সাংবাদিকতা এবং সমাজ গঠনে কাজ করতে সকলের প্রতি অনুরোধ করেন।
সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল