রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ১৫ মে ২০২৬

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে সেরা রাজবাড়ীর তিন ইউএনও

পাংশায় ক্লিনিক থেকে কয়েক দফা চাঁদা আদায়, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দাদির হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, ইজিবাইকের ধাক্কায় পথেই প্রাণ গেল

বিএনপি নেতার সাবেক নেতাদের বহিস্কারাদেশ নিয়ে পাল্টা বিজ্ঞপ্তি ‘দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থী’

 দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

কোরবানির ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গরুবাহী গাড়ির চাপ বৃদ্ধি

ইমরান মনিম, রাজবাড়ীঃ আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার অন্যতম প্রবেশদ্বার হিসেবে পরিচিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এবং মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া নৌরুটে বাড়ছে গরুবাহী যানবাহনের চাপ। গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরুবাহী ট্রাক ও যানবাহন এ নৌরুট হয়ে ঢাকা ও আশপাশের জেলায় পারাপার হচ্ছে।

বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা মানিকগঞ্জের আরিচা, ঢাকা সংলগ্ন গাবতলী, মিরপুর, রাজধানীর উত্তরা সহ বিভিন্ন পশুর হাটে সহজ ও স্বল্প সময়ে পৌঁছানো যায় বলে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট ব্যবহার করছেন অধিকাংশ ব্যবসায়ী ও পরিবহন চালকরা।

শুক্রবার সকালে দৌলতদিয়া ঘাট এলাকায় এরকম অনেক গরু বোঝাই ট্রাক ফেরিতে নদী পাড়ি দিতে দেখা যায়। এ সময় আলাকপালে কয়েকজন চালক জানান, কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে গরুবাহী ট্রাকের চাপ। তবে দৌলতদিয়া প্রান্তে ফেরি ঘাটের সংখ্যা কম থাকায় অনেক সময় দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকতে হচ্ছে। তাই দ্রুত ঘাট সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

মেহেরপুর থেকে আসা ঢাকার গাবতলীগামি গরু বোঝাই ট্রাক চালক আবুল হোসেন বলেন, কয়েকদিন ধরে তিনি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে গরু নিয়ে যাচ্ছেন। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের ট্রাকে স্থানীয় তিনজন ব্যবসায়ী মোট ১৩টি গরু নেওয়ার জন্য ভাড়া করে। আজ সকালে ওঠেই তিনি গাড়ি ছেড়ে দেন। ঘাটে পৌছানোর পর প্রথমে ফেরিঘাট সড়কের জিরো পয়েন্টে এসে দীর্ঘক্ষণ লাইনে অপেক্ষা করেন। পরে তাদের গাড়িকে ঘুরিয়ে ৭ নম্বর ঘাটে পাঠিয়ে দেওয়া হয়। অথচ আরেকটি ঘাট চালু থাকলে হয়তো লাইনে এতক্ষণ অপেক্ষা করা লাগতো না।  

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দীন বলেন, বর্তমানে দৌলতদিয়া প্রান্তে তিনটি ফেরি ঘাট সচল রয়েছে। পাশাপাশি ৫নং ঘাটটি সচলের কাজও দ্রুত এগিয়ে চলছে। আশা করছি ঈদের আগেই ৫নং ঘাটটিও সচল হয়ে যাবে। পাশাপাশি এখন এ নৌরুটে ছোট বড় মিলিয়ে ১২টি ফেরি চলাচল করছে। গরুবাহী গাড়ীর চাপ আরও বাড়লে প্রয়োজনে আর ৪টি ফেরি বাড়বে। তবে বর্তমানে গরুবাহী গাড়ীর চাপ সামাল দিতে গরুবাহী গাড়িগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১৩ জুন ২০২৬

কোরবানির ঈদ ঘিরে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে গরুবাহী গাড়ির চাপ বৃদ্ধি

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল