রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

গোয়ালন্দে ‘স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬’ অনুষ্ঠিত

রাজবাড়ীতে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং’প্রোগ্রাম অনুষ্ঠিত

রাজবাড়ীর মরা পদ্মা নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ঢাকা বিভাগে সেরা রাজবাড়ীর তিন ইউএনও

পাংশায় ক্লিনিক থেকে কয়েক দফা চাঁদা আদায়, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার

দাদির হাত ধরে বিস্কুট কিনতে যাচ্ছিল রুহান, ইজিবাইকের ধাক্কায় পথেই প্রাণ গেল

বিএনপি নেতার সাবেক নেতাদের বহিস্কারাদেশ নিয়ে পাল্টা বিজ্ঞপ্তি ‘দলীয় গঠনতন্ত্র ও শৃংখলা পরিপন্থী’

 দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারনে বিএনপি নেতাকে বহিস্কার করলেন সাবেক নেতারা

বজ্রপাতে রাজবাড়ীর সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে বজ্রপাতে বন্যা খানম (২৮) নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে বৃষ্টির সময় বাড়ির উঠান থেকে জ্বালানি ঘরে তোলা অবস্থায় বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সে সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড চর খানখানাপুর শেখ পাড়া গ্রামের ভ্যানচালক নুরুল হকের স্ত্রী।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে বৃষ্টি শুরু হলে গৃহবধু বন্যা খানম বাড়ির নিজ বসত ঘরের পশ্চিম কোনায় রাখা পাটকাঠির সাথে গোবর দিয়ে তৈরি জ্বালানী পলিথিন দিয়ে ঢাকতে যান। এ সময় ঘরের পাশের একটি খেজুর গাছের ওপর বজ্রপাত ঘটলে বন্যা খানম গুরুতর আহত হন। পরে বৃষ্টির কমার পর পরিবার ও স্থানীয় লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁর মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর স্বজনদের আহাজারিতে পুরো এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। বন্যা খানম খুবই শান্ত স্বভাবের ছিলেন। পরিবারটি তাঁর সন্তান জন্মের অপেক্ষায় ছিল। এমন আকষ্মিক মৃত্যুতে গোটা পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে।  

বন্যা খানমের ভ্যানচালক স্বামী নুরুল হক আবেগ আপ্লুত হয়ে বলেন, পরিবারে স্ত্রী ও ৯ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। একটি মেয়ে সন্তানের জন্য আমরা আল্লাহর কাছে কান্নাকাটি করছিলাম। দীর্ঘ কয়েক বছর পর আমার স্ত্রী অন্তঃসত্ত্বা হন। বর্তমানে সে ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আমার মেয়ে হবে কি না জানার জন্য এই সপ্তাহে তাঁকে নিয়ে ফরিদপুর ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল। তার আগেই আল্লাহ আমার সব কেড়ে নিল। আমি এখন কাকে নিয়ে বাঁচবো। আমার একমাত্র ছেলেকে কে দেখেশুনে রাখবে। স্ত্রীর মরদেহ বুধবার রাত দশটার দিকে স্থানীয় চর খানখানাপুর কবর স্থানে দাফন করা হয়েছে। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, বুধবার বিকেলে কালবৈশাখী ঝড়ো বৃষ্টির সময় বজ্রপাতে সদর উপজেলার চর খানখানাপুরের গৃহবধু বন্যা খানমের মৃত্যু হয়। তাঁর লাশ বিনা ময়না তদন্তে পাওয়ার জন্য নিহতের স্বামী নুরুল হক আবেদন করেন। পরে তাঁর আবেদনের প্রেক্ষিতে বুধবার রাতেই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১৩ জুন ২০২৬

বজ্রপাতে রাজবাড়ীর সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১৪ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল