রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ১০ মে ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

মোটরসাইকেলের সাথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘষা লাগার অপরাধে পুলিশ কনেষ্টবলকে মারধর, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মোটরসাইকেলের সাথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘষা লাগার অপরাধে অ্যাম্বুলেন্স চালক পুলিশ কনেষ্টবলকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী শহরের ১ নং রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ কনেষ্টবল বকুল চৌধুরী রাজবাড়ী পুলিশ লাইন্সের সরকারি অ্যাম্বুলেন্সের চালক হিসেবে কর্মরত। তাঁকে সদর হাসপাতাল থেকে চিকিৎসা দেওয়া হয়েছে। 

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মোটরসাইকেল চালক মো. রানা গাজীকে (৩৩) আটক করেছে। রানা রাজবাড়ী পৌরসভার ৭নম্বর ওয়ার্ড চর লক্ষ্মীপুর মহল্লার আশরাফ গাজীর ছেলে। এ ঘটনায় পুলিশ কনেষ্টবল বকুল চৌধুরী বাদী হয়ে শনিবার দুপুরে সদর থানায় আটক রানাকে অভিযুক্ত করে মামলা করেছেন। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর বারোটার দিকে পুলিশ লাইন্সের সরকারি অ্যাম্বুলেন্স নিয়ে জেলার বালিয়াকান্দি থেকে লাশ নিয়ে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে আসছিলেন চালক পুলিশ কনেষ্টবল বকুল চৌধুরী। সঙ্গে ছিলেন পুলিশ কনেষ্টবল শামীম মোল্লা ও কনেষ্টবল শফিকুল ইসলাম। রাজবাড়ী শহরের সজ্জনকান্দা বড় মসজিদের সামনে পৌছলে পাশে থাকা মোটরসাইকেলের লুকিং গ্লাসের সাথে অ্যাম্বুলেন্সের সামান্য ঘষা লাগলে উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। অ্যাম্বুলেন্সটি শহরের বিনোদপুর মর্গের (লাশ কাটা ঘর) দিকে এগোতে থাকলে পথে শহরের ১নং রেলগেট এলাকায় পৌছামাত্র মোটরসাইকেল চালক রানা তাদের পথরোধ করে। এ সময় অ্যাম্বুলেন্স চালককে গালমন্দ করলে উভয়ের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে অ্যাম্বুলেন্স থেকে চালক বকুল চৌধুরীকে নামিয়ে এলোপাথারী কিলঘুষি ও লাথি মারে। এ সময় বকুল চৌধুরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সহযোগিতায় পুলিশ মোটরসাইকেল চালককে রানাকে আটক করে। 

এদিকে পুলিশ লাঞ্ছিত মামলার আসামি রানাকে বেলা পৌনে তিনটার দিকে রাজবাড়ীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট প্রথম আদালতে হাজির করা হয়। এ সময় আসামীর আইনজীবী জামিনের জন্য আবেদন করলে কোর্ট পুলিশের সিএসআই মো. ইস্রাফিল আহমেদ জামিনের বিরোধিতা করেন। এতে ক্ষিপ্ত হয়ে আসামী পক্ষের লোকজন আদালত থেকে বের হওয়ার পর সিএসআই ইস্রাফিলের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন।  

উপপরিদর্শক (সিএসআই) মো. ইস্রাফিল আহম্মেদ বলেন, পুলিশতে মারধরের আসামির জামিনের বিরোধিতা করায় আসামির আইনজীবীসহ তাঁদের লোকজন আমার ওপর ক্ষিপ্ত হন। আদালত থেকে বের হওয়ার পর তারা আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করে। বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

আসামির আইনজীবী শাহরিয়ার রাজীব বলেন, অ্যাম্বুলেন্স চালক সাদা পোশাকে এবং অন্যমনস্ক ছিলেন। শহরের রেলগেট এলাকায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিলে রাস্তায় পড়ে মোটরসাইকেলের লুকিং গ্লাস ভেঙে যায়। এতে উত্তেজিত হয়ে রানার সঙ্গে অ্যাম্বুলেন্স চালকের বাগবিতন্ডা ও হাতাহাতি হয়। পুলিশকে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগ সত্য নয়। তিনি বলেন, আদালতে তোলার পর আদালত পুলিশের সিএসআই ইস্রাফিল বিরোধিতা করেন। জামিনের বিরোধিতা নিয়ে আদালতের বাইরে সিএসআই ইস্রাফিল আহমেদের সঙ্গে হালকা তর্ক হয়েছে। এর বাইরে কিছুই হয়নি। 

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম বলেন, লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে মোটরসাইকেলের লুকিং গ্লাসের ঘষা লাগার অভিযোগে মোটরসাইকেল চালক পুলিশ কনেষ্টবল অ্যাম্বুলেন্স চালককে গাড়ি থেকে নামিয়ে মারধরের অভিযোগে মামলা নেয়া হয়েছে। আসামির জামিনের বিরোধিতা নিয়ে সিএসআইয়ের সাথে তর্কবিতর্কের বিষয়টি খোঁজ নেয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মোটরসাইকেলের সাথে লাশবাহী অ্যাম্বুলেন্সের ঘষা লাগার অপরাধে পুলিশ কনেষ্টবলকে মারধর, গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল