রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ০৮ মে ২০২৬

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

দৌলতদিয়ায় বাসে অগ্নিকান্ডের ঘটনায় জড়িত সন্দেহে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

দৌলতদিয়া টার্মিনালে রেখে গেলেন ভালো বাস, খবর পেয়ে এসে দেখলে আগুনে সব শেষ

রাজবাড়ীর কালুখালীতে সালেহা সামাদ হেলথ সার্ভিস ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জরিমানা

গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

মইনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশন এর সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দুইজন ব্যবসায়ী বিদ্যুৎ না পেয়ে খেয়াল করে দেখেন, খুঁটিতে থাকা ট্রান্সফরমারটি নেই। ঘটনাস্থলের পাশের একটি ডোবায় ট্রান্সফরমারের খালি কভার পড়ে থাকতে দেখেন। ধারণা করেন, চোরচক্র ট্রান্সফরমারটি নিচে ফেলে ভেতরের মূল্যবান কয়েল ও তার খুলে নিয়ে গেছে।

স্থানীয় চা ও পান-সিগারেট দোকানদার নজরুল ইসলাম বলেন, “রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই এবং দোকানের সামনে থাকা ট্রান্সফরমারটিও নেই। বিদ্যুৎ অফিসে খবর দিলে তারা এসে দেখে যায়। তিনি বলেন, ১০-১২ বছরে আমার দোকানে ৪ থেকে ৫ বার চুরি হয়েছে। এ জন্য দোকানে মালামাল রাখতে ভয় লাগে। আমরা সবসময় আতঙ্কের মধ্যে থাকি।”

আরেক দোকানি সেলিম বেপারী বলেন, “বৃষ্টির মধ্যে রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়ি যাই। সকালে এসে দেখি বিদ্যুৎ নেই। এক রিকশাচালক নিচে কিছু পড়ে আছে জানালে গিয়ে দেখি, ট্রান্সফরমারের কভার পড়ে আছে। বিদ্যুৎ অফিস ও পুলিশকে খবর দিলে তারা এসে তদন্ত করেছে।

ওজোপাডিকোর সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জল হোসেন বলেন, “সকালে এক গ্রাহক বিদ্যুৎ না থাকার বিষয়ে ফোন দেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি ট্রান্সফরমারটি চুরি হয়েছে। ট্রান্সফরমারটি খুঁটি থেকে ফেলে পাশের ডোবায় নিয়ে ভেতরে থাকা কয়েল ও তার খুলে নিয়ে গেছে। ধারণা করছি, রাত ২টা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটেছে।”

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) মো. রাশিদুল ইসলাম বলেন, “সকালে বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দ বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে স্থানীয়রা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল