নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে বিএনপির কোনো নেতা-কর্মী হামলার শিকার হলে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) ১০ জন নেতা-কর্মীকে মারার এবং বিএনপির কারও বাড়ি পুড়িয়ে দেওয়া হলে আওয়ামী লীগের ১০টি বাড়ি পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় বিএনপির আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
মজিবর রহমান মোল্লা বলেন, ‘অনেক সুযোগ দিয়েছি ভালো থাকার জন্য। আমরা আর সুযোগ দেব না। ১৭ বছর আমরা রাজপথে ছিলাম, এখনো রাজপথে আছি। কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী আসলাম মিয়ার নেতৃত্বে আওয়ামী লীগের বিরুদ্ধে রাজপথে আছি। আমাদের আজকের কর্মসূচি আওয়ামী লীগের বিরুদ্ধে।’
তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশে আওয়ামী লীগ যে অবস্থা শুরু করেছে, তার প্রমাণ দেখছেন গোপালগঞ্জে। সেখানে থানা ও আমাদের দলের এমপির বাড়িঘর জ্বালিয়ে, পুড়িয়ে, ভাঙচুর করে ধ্বংস করা হয়েছে। থানা লুট করা হয়েছে। আমরা সে জন্য গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়েছি। এখানে কখনো এ ধরনের পরিস্থিতি দেখা দিলে তা প্রতিহত করব।’
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক কর্মসূচি পালন করে বিএনপি। এতে জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। তবে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের অনুসারী কোনো নেতা-কর্মীকে এসব কর্মসূচিতে দেখা যায়নি।
রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজীর সভাপতিত্বে গোয়ালন্দ মোড়ের সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী মো. আসলাম মিয়া।
মাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। এ সময় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে আসলাম মিয়া বলেন, ‘ বিএনপি শান্তিপ্রিয় দল, হিংসার রাজনীতি করে না। তবে কেউ অশান্তি সৃষ্টি করলে দলীয়ভাবে তার মোকাবিলা করা হবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজবাড়ীকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। জেলায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
এর আগে বৃহস্পতিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন চত্বরে দলের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ।

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন