রাজবাড়ী মেইল
প্রকাশ : শনিবার, ২১ নভেম্বর ২০২৬

‘একজনকে মারলে ১০ জনকে মারব’ রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে বিএনপি নেতার হুঁশিয়ারি

রাজবাড়ীর দৌলতদিয়ায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনে আগুন, ফেসবুকে ছড়াল ভিডিও

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আসলাম মিয়ার নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপির কর্মসূচি

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আসলাম মিয়ার নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপির কর্মসূচি

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আসলাম মিয়ার নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপির কর্মসূচি

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে রাজবাড়ীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির নেতা-কর্মীরা। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বৈরী আবহাওয়ার মধ্যেও রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় ও গোয়ালন্দ উপজেলা এলাকায় কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ও জেলা বিএনপিরি যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আসলাম মিয়ার নেতৃত্বে এসব কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচিতে রাজবাড়ী জেলা বিএনপি, সদর উপজেলা ও পৌর বিএনপি, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের অনুসারী কোনো নেতা-কর্মীকে এসব কর্মসূচিতে দেখা যায়নি। এর আগের দিন বুধবার খৈয়মের অনুসারীরা পৃথকভাবে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে সমাবেশ করে বিএনপির একটি পক্ষ। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন গাজী। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আইনজীবী মো. আসলাম মিয়া।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মণ্ডল ও সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা। এ সময় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা এবং পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে আসলাম মিয়া বলেন, ‘দীর্ঘ ১৭ বছর আমরা এভাবে কোনো কর্মসূচি পালন করতে পারিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমাদের কর্মসূচি পালন করতে দেয়নি। নেতা-কর্মীদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে আগে যেভাবে রাজপথে ছিলাম, এখনো সেভাবেই থাকব।’

তিনি আরও বলেন, বিএনপি শান্তিপ্রিয় দল, হিংসার রাজনীতি করে না। তবে কেউ অশান্তি সৃষ্টি করলে দলীয়ভাবে তার মোকাবিলা করা হবে। গোপালগঞ্জে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগের নিন্দা জানিয়ে তিনি বলেন, রাজবাড়ীকে কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না। কেউ অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তার জবাব দেওয়া হবে। জেলায় কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। এ সময় তিনি ৩১ ডিসেম্বর পর্যন্ত নেতা-কর্মীদের মাঠে সজাগ থাকার আহ্বান জানান।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে পৃথক কর্মসূচি পালন করা হয়। গোয়ালন্দ বাজার রেলওয়ে স্টেশন চত্বরে দলের অস্থায়ী কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে আসলাম মিয়ার নেতৃত্বে রাজবাড়ীতে বিএনপির কর্মসূচি

প্রকাশের তারিখ : ২১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল