নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের স্মৃতি ধরে রাখতে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে প্রতিষ্ঠা করা হয়েছিল স্মৃতিকেন্দ্র। কিন্তু প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও তদারকির অভাবে কেন্দ্রটি এখন নিজেই স্মৃতি হারানোর পথে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, খসে পড়ছে পলেস্তারা ও রং। নষ্ট হচ্ছে দর্শনার্থীদের বসার বেঞ্চ। সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন। রয়েছে লোকবল, বিশুদ্ধ পানি ও ইন্টারনেটের সংকটও।
সাহিত্যিক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ এই স্মৃতিকেন্দ্রে নেই লেখালেখি কিংবা সাহিত্যচর্চার উপযুক্ত পরিবেশ। সপ্তাহে দুই দিন বন্ধ থাকে এটি। এমনকি শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটিতেও দর্শনার্থীদের প্রবেশের তেমন সুযোগ নেই। ছুটির দিনে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে আসা অধিকাংশ মানুষ ও শিক্ষার্থীরা কেন্দ্রটি দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। স্থানীয় সাহিত্যপ্রেমীদের অভিযোগ, যথাযথ উদ্যোগ ও পরিকল্পনার অভাবে গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি দিন দিন তার গুরুত্ব হারাচ্ছে। তবে কর্তৃপক্ষের দাবি, ছুটির দিনে শুধুমাত্র বিক্রয় কেন্দ্র ও পাঠাগার বন্ধ রেখে স্মৃতিকেন্দ্রটি খোলা থাকছে।
আজ ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে বাংলা একাডেমির উদ্যোগে পদমদীর স্মৃতিকেন্দ্রে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রথমবারের মতো দিনব্যাপী মীরমেলা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তবে স্থানীয় ব্যক্তিদের প্রশ্ন, বছরে এক দিন জন্মবার্ষিকী উদ্যাপনের মধ্যেই কি সীমাবদ্ধ থাকবে এই সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ?
সরেজমিন মঙ্গলবার (১০ নভেম্বর) দেখা যায়, স্মৃতিকেন্দ্রে তেমন কোনো দর্শনার্থী নেই। ভবনের বিভিন্ন স্থানে ফাটল। কোথাও কোথাও দেয়ালের রং ও পলেস্তারা খসে পড়েছে। মূল প্রবেশপথের দুই পাশে থাকা বাতিগুলোও নেই। মাঠের বেঞ্চগুলোতে জমে আছে ময়লা। গ্রন্থাগারের বুকশেলফে মীর মশাররফ হোসেনের লেখা কয়েক শ বই সাজানো রয়েছে। জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রের আবর্জনা পরিষ্কার এবং রং করার কাজ শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, স্মৃতিকেন্দ্রটিতে দর্শনার্থীদের বসার উপযুক্ত জায়গা নেই। বেঞ্চগুলো নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত কেন্দ্রটি খোলা থাকে। শুক্র ও শনিবার বন্ধ থাকায় ছুটির দিনে অনেক দর্শনার্থী এসে ফিরে যান। অথচ সাপ্তাহিক ছুটির দিনেই এখানে দর্শনার্থীদের বেশি আসার কথা।
জানা যায়, ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়া গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন মীর মশাররফ হোসেন। তাঁর পৈতৃক নিবাস রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার পদমদী গ্রামে। শৈশবে কুষ্টিয়ায় লেখাপড়া শুরু করেন তিনি। পরে পদমদী গ্রামের বিদ্যালয়েও পড়াশোনা করেন। কৃষ্ণনগর ও কলকাতায় তাঁর শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। কর্মজীবনের বড় একটি সময় কেটেছে ফরিদপুরের নবাব এস্টেটে চাকরি করে। এ ছাড়া টাঙ্গাইলের দেলদুয়ার স্টেটেও নায়েবের দায়িত্ব পালন করেন তিনি।
১৯১২ সালের ১৯ ডিসেম্বর পদমদীতে মৃত্যুবরণ করেন এই সাহিত্যিক। তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী বিবি কুলসুমের পাশে তাঁকে সমাহিত করা হয়। একসময় রক্ষণাবেক্ষণের অভাবে তাঁর কবরটিও হারিয়ে গিয়েছিল। পরে বাংলাদেশ টেলিভিশনের ‘কথামালা’ ম্যাগাজিন অনুষ্ঠানে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচারিত হলে বিষয়টি সংস্কৃতি মন্ত্রণালয়ের নজরে আসে। এরপর বাংলা একাডেমির তত্ত্বাবধানে সেখানে নির্মাণ করা হয় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।
১৯৯৯ সালের জুলাই মাসে ৮৪ শতাংশ জমির ওপর ২ কোটি ৪৮ লাখ ৩ হাজার টাকা ব্যয়ে স্মৃতিকেন্দ্রটির নির্মাণকাজ শুরু হয়। ২০০১ সালের ১৯ এপ্রিল কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। ২০০৫ সালে দর্শনার্থীদের জন্য এটি খুলে দেওয়া হয়। এখানে রয়েছে সংগ্রহশালা, ১০০ আসনবিশিষ্ট সেমিনার কক্ষ, দপ্তর, গ্রন্থাগার, অতিথিকক্ষ, খাবার ঘর, রান্নাঘর ও শৌচাগার। তবে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে এসব স্থাপনার অনেকগুলোই এখন জরাজীর্ণ।
কুষ্টিয়া থেকে স্মৃতিকেন্দ্রটি দেখতে এসেছিলেন মোক্তার মাহমুদ। তিনি বলেন, এখানে এসে সাহিত্যচর্চা বা লেখালেখির পরিবেশ চোখে পড়েনি। স্মৃতিকেন্দ্রটি অযত্ন-অবহেলায় পড়ে আছে। লোকবল সংকটের পাশাপাশি সংগ্রহশালায় পর্যাপ্ত নিদর্শন নেই। ইন্টারনেট সংযোগ ও বিশুদ্ধ পানিরও সংকট রয়েছে। তিনি এখানে এসে কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মোনাজাত শেষে ফিরে যান।
ফরিদপুর থেকে আসা দর্শনার্থী মাসুদুর রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগ্রহশালায় মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও জীবনসংক্রান্ত নানা নিদর্শন থাকার কথা থাকলেও বাস্তবে তা নেই। স্মৃতিকেন্দ্র ঘিরে পর্যটনকেন্দ্র ও পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা শোনা গেলেও দৃশ্যমান অগ্রগতি নেই। প্রতিবছর কবির জন্মবার্ষিকীও নামমাত্র পালন করা হয়। এভাবে চলতে থাকলে একসময় স্মৃতিকেন্দ্রটি তার গুরুত্ব হারাবে।
রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির বলেন, স্মৃতিকেন্দ্রটি সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন। এটি পরিচালনা করে বাংলা একাডেমি। রাজবাড়ী জেলা প্রশাসন কেন্দ্রটির উন্নয়নে কাজ করতে আগ্রহী হলেও বাংলা একাডেমির পক্ষ থেকে প্রত্যাশিত উদ্যোগ নেওয়া হয়নি। দূরদূরান্ত থেকে অনেকে এখানে আসেন। কিন্তু থাকার মতো কোনো মোটেল বা রেস্তোরাঁ না থাকায় তাঁরা রাত্রিযাপন করতে পারেন না। দীর্ঘদিন ধরে তাঁরা মীর মশাররফ হোসেনের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিও জানিয়ে আসছেন।
সম্প্রতি স্মৃতিকেন্দ্রটি পরিদর্শন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। তিনি বলেন, স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির অধীনে থাকায় উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের বিষয়গুলো তাদেরই দেখভাল করার কথা। কেন্দ্রটির লোকবল সংকট, বেঞ্চ মেরামত, দেয়ালে রং করা ও ইন্টারনেট সংযোগসহ কয়েকটি বিষয় নিয়ে বাংলা একাডেমির সঙ্গে কথা বলেছেন তিনি। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। জন্মবার্ষিকীর অনুষ্ঠানেও বিষয়টি তুলে ধরবেন।
বাংলা একাডেমির ঢাকার উপপরিচালক ও মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. রেজাউর রহমান বলেন, ১৩ নভেম্বর মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে সেমিনার এবং বিকেলে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটক, কুইজ এবং দিনব্যাপী মীরমেলার আয়োজন করা হয়েছে।
জন্মবার্ষিকী পালনের বাইরে স্মৃতিকেন্দ্রের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, মীর মশাররফ হোসেনের ওপর গবেষণার জন্য বৃত্তির ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে আর্কাইভের কাজ শুরু হয়েছে। কাজটি শেষ হলে গবেষকদের আর অন্য কোথাও যেতে হবে না; এখানেই থেকে তাঁরা গবেষণা করতে পারবেন। এ ছাড়া দ্রুত স্মৃতিকেন্দ্রটি সংস্কার, আধুনিক সংগ্রহশালা ও সমৃদ্ধ পাঠাগার গড়ে তোলার পাশাপাশি প্রয়োজনীয় জনবল নিয়োগের পরিকল্পনা রয়েছে। এতে দেশ-বিদেশের সাহিত্যপ্রেমীরা এখানে এসে এই সাহিত্যিকের জীবন ও সাহিত্যকর্ম সম্পর্কে জানতে পারবেন।
স্থানীয় সাহিত্যপ্রেমী ও সচেতন মানুষের দাবি, শুধু জন্মবার্ষিকী পালন নয়, মীর মশাররফ হোসেনের সাহিত্যকর্ম ও জীবনদর্শন নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্মৃতিকেন্দ্রটিকে কার্যকর সাংস্কৃতিক ও গবেষণাকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। প্রয়োজন নিয়মিত রক্ষণাবেক্ষণ, সমৃদ্ধ সংগ্রহশালা, গবেষণার পরিবেশ এবং দর্শনার্থীবান্ধব ব্যবস্থাপনা। অন্যথায় যে সাহিত্যিকের স্মৃতি সংরক্ষণের জন্য এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছিল, একসময় সেই প্রতিষ্ঠানই অবহেলার স্মারক হয়ে থাকবে।

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন