শামীম হোসাইন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় জমিসংক্রান্ত বিরোধ ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এক প্রবাসীর মাছের পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। একই সঙ্গে তাঁর মাছের প্রকল্পে ভাঙচুর ও লুটপাটের অভিযোগও করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ আজ বৃহস্পতিবার ভোরের দিকে কালাম মন্ডল নামের এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাংশা উপজেলার যশাই ইউনিয়নের নিভাকেষ্টপুর গ্রামে সিঙ্গাপুরপ্রবাসী মো. আসাদ মন্ডলের মাছের পুকুরে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় বিষ প্রয়োগ করা হয়। এতে পুকুরে থাকা প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার মাছ মারা যায় বলে দাবি করেছেন তিনি।
আসাদ মন্ডল অভিযোগ করেন, প্রায় ১৬-১৭ বছর ধরে সিঙ্গাপুরে উপার্জন করা অর্থ দিয়ে তিনি এলাকায় মাছের প্রকল্প গড়ে তুলেছেন। সম্প্রতি যশাই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান প্রামাণিক এবং সাধারণ সম্পাদক কালাম মন্ডল তাঁর কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
আসাদের ভাষ্য, এর ধারাবাহিকতায় মঙ্গলবার বহিরাগত লোকজন নিয়ে তাঁর প্রকল্পে হামলা চালানো হয়। এ সময় সীমানাপ্রাচীর ভাঙচুর করা হয় এবং পুকুরপাড়ের প্রায় ৫০ কাঁদি কলাগাছ কেটে নেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। হামলাকারীরা যাওয়ার সময় তাঁকে দেখে নেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগ করেন তিনি। পরে মঙ্গলবার দিবাগত মধ্যরাতের কোন এক সময় তাঁর পুকুরে বিষ প্রয়োগ করা হয় বলে জানান আসাদ মন্ডল। এতে পুকুরের অন্তত ৪৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। যার আনুমানিক বাজারমূল্য ৫ থেকে ৬ লাখ টাকা।
পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, বুধবার ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হিসেবে রেকর্ড করা হয়। পরবর্তীতে মামলার প্রধান আসামী বিএনপি নেতা কালাম মন্ডলকে বৃহস্পতিবার ভোরের দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরেই তাকে রাজবাড়ীর আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন