রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযানে বালুবাহী ৬ ট্রাক জব্দ

মঈনুল হক মৃধা, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে মহাসড়কে ত্রিপল ছাড়া বালু ও ভেজা বালু পরিবহনের দায়ে ছয়টি বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে অভিযান চালিয়ে ট্রাকগুলো জব্দ করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় ত্রিপল ছাড়া এবং ভেজা বালু পরিবহন করা ছয়টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দৌলতদিয়া ঘাট এলাকার বিভিন্ন বালুর চাতাল থেকে ত্রিপল ছাড়া বা ভেজা বালু ড্রাম ট্রাকে করে ঢাকা-খুলনা মহাসড়কসহ গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে পরিবহন করা হয়। এতে সড়কে বালু পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। ফলে পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসির হাসান খান বলেন, খোলা অবস্থায় মহাসড়কে ভেজা ও ত্রিপল ছাড়া বালু পরিবহনের ফলে সড়কে বালু পড়ে ধুলাবালির সৃষ্টি হয়। এতে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ে। জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে খোলা ট্রাকে বালু-মাটি পরিবহন করা যাবে না।

তিনি আরও বলেন, সড়কে বালু-মাটি পড়ে যাতে পরিবেশ ও জননিরাপত্তার সমস্যা তৈরি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। খোলা ট্রাকে বালু পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। নিয়ম অমান্য করে কেউ বালু বা মাটি পরিবহন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মুনতাসির হাসান খান বলেন, জব্দ করা ট্রাকগুলো উপজেলা কোর্ট চত্বরে রাখা হয়েছে। ট্রাকের মালিকপক্ষ এলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দৌলতদিয়া ঘাট এলাকার বালুর চাতালগুলো থেকে দীর্ঘদিন ধরে ত্রিপল ছাড়া ট্রাকে বালু পরিবহনের কারণে মহাসড়কে বালু পড়ে থাকে। এতে ধুলাবালি তৈরি হয় এবং পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হয়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে প্রতিক্রিয়া জানিয়েছেন। স্থানীয়রা এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারি ও ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মহাসড়কে বালু ও মাটি পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের অভিযানে বালুবাহী ৬ ট্রাক জব্দ

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল