রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মহাসড়কে ট্রাক আটকে ১১ গরু লুট, এখনো উদ্ধার হয়নি

রাজবাড়ীতে অগ্রণী এসএমই ফাইন্যান্সের আর্থিক সাক্ষরতা সেমিনার অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশায় বিএনপির মিছিল থেকে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ

ভাইয়ের কর্মস্থলে পরিচয়, প্রেমের টানে চীন থেকে রাজবাড়ীতে এসে বিয়ে

মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে- রাজবাড়ীতে সংস্কৃতিমন্ত্রী

অযত্ম-অবহেলায় রাজবাড়ীর মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র, সংগ্রহশালায় নেই পর্যাপ্ত নিদর্শন

রাজবাড়ীর গোয়ালন্দে ডিলারশিপ ছাড়া সার বিক্রি, ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা

রাজবাড়ীর দৌলতদিয়ায় ১৭ কেজির এক পাঙ্গাশের দাম উঠল ৩৯ হাজার টাকা

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ দীর্ঘদিন পর রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদীতে বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। মঙ্গলবার দুপুরে নদীর মোহনায় জেলেদের জালে প্রায় ১৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ ধরা পড়ে। একই সময় জালে প্রায় ৮ কেজি ওজনের আরও একটি পাঙ্গাশ মাছ ধরা পড়ে।

মাছ দুটি নিলামে তোলা হলে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী সোহেল মোল্লা সর্বোচ্চ দরদাতা হন। তিনি ১৭ কেজি ওজনের পাঙ্গাশটি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৩৭ হাজার ৪০০ টাকায় এবং ৮ কেজি ওজনের মাছটি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৪০০ টাকায় কেনেন।

মাছ দুটি বিক্রির জন্য তিনি দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রেখেছেন। বড় পাঙ্গাশটি ঢাকার এক ক্রেতার কাছে কেজি ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রির জন্য দরদাম চলছে। সেই হিসাবে মাছটির দাম দাঁড়ায় ৩৯ হাজার ১০০ টাকা।

জেলে নিরঞ্জন হালদার ও তাঁর সঙ্গীরা মঙ্গলবার মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকা থেকে পদ্মা নদীতে মাছ ধরতে যান। দৌলতদিয়া ফেরিঘাটের ভাটিতে জাল ফেলে তাঁরা ভাটির দিকে যেতে থাকেন। ১০ থেকে ১২ কিলোমিটার ভাটিতে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার পদ্মা নদীর মোহনায় পৌঁছালে জালে বড় ধরনের ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। তখন তাঁরা বুঝতে পারেন, বড় কোনো মাছ জালে আটকা পড়েছে।

জাল তুলে তাঁরা বড় পাঙ্গাশ মাছটি দেখতে পান। এরপর দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করেন। বেলা তিনটার দিকে মাছটি দৌলতদিয়া বাজার ব্যবসায়ী পরিষদের প্রয়াত সভাপতি মোহন মণ্ডলের আড়তে নেওয়া হয়। সেখানে মাছটি নিলামে তোলা হয়। নিলামে সোহেল মোল্লা সর্বোচ্চ দর দিয়ে মাছ দুটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার সুমাইয়া মৎস্য আড়তের স্বত্বাধিকারী সোহেল মোল্লা বলেন, ‘১৭ কেজি ওজনের পাঙ্গাশটি কেজি ২ হাজার ২০০ টাকা দরে ৩৭ হাজার ৪০০ টাকায় কিনেছি। মাছটি ঢাকার এক ব্যক্তির কাছে বিক্রির জন্য কথা চলছে। তাঁর কাছে কেজি ২ হাজার ৩০০ টাকা দরে বিক্রি দাম বলে দিয়েছেন। দরদাম চূড়ান্ত হলে মাছটি বিক্রি করে দেব।’

তিনি আরও বলেন, ৮ কেজি ওজনের পাঙ্গাশটি কেজি ১ হাজার ৮০০ টাকা দরে ১৪ হাজার ৪০০ টাকায় কিনেছেন। এতে কেজিতে ১০০ টাকা লালে তিনি ১ হাজার ৯০০ টাকা দরে ১৫ হাজার ২০০ টাকায় মাছটি অন্যত্র বিক্রি করেছেন।

সোহেল মোল্লার ভাষ্য, পদ্মা নদীতে বর্তমানে বড় মাছের আকাল চলছে। প্রায় দুই মাস পর ১৭ কেজি ওজনের একটি বড় পাঙ্গাশ মাছ ধরা পড়েছে। আগে মাঝেমধ্যে বড় মাছ ধরা পড়লেও সম্প্রতি নদীতে বড় মাছ পাওয়া যাচ্ছে না। মাঝেমধ্যে ছোটখাটো এক-দুটি মাছ পাওয়া যায়। সেগুলোও অনেক সময় নদীপথেই বিক্রি হয়ে যায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২১ নভেম্বর ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়ায় ১৭ কেজির এক পাঙ্গাশের দাম উঠল ৩৯ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল