রাজবাড়ী মেইল
প্রকাশ : বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই; অসুস্থ বিথীর গোয়ালন্দের বাড়িতে ইউএনও, দিলেন সু-চিকিৎসার আশ্বাস

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

রাজবাড়ীতে জিপিএ-৫ সংবর্ধনা; স্বপ্ন পূরণের জন্য আবারও প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে আসে

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

গোয়ালন্দের গুণী শিক্ষক, সর্বজন শ্রদ্ধেয় সুলতান উদ্দিন আহমেদ আর নেই

গোয়ালন্দে মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত; সভাপতি রফিকুল, সম্পাদক কাশেম নির্বাচিত

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রী হত্যার তিন বছর পর রায়, প্রধান আসামির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যাত্রা শুরু

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ঋষি পরিবারে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী সুশীল কুমার ঋষি বাদী হয়ে সোমবার রাতে পাংশা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি একই উপজেলার মৌরাট ইউনিয়নের ঋষিপাড়ার বাসিন্দা। 

মামলায় তিনি অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে অজ্ঞাত কয়েক ব্যক্তি তার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তার প্রবাসী ছেলের কাছেও ফোন করে চাঁদা চায়। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। গত রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবারও তার বাড়ি গিয়ে প্রথমে গালিগালাজ করে। পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে নগদ ১০ হাজার টাকা সহ কিছু মালপত্র নিয়ে যায়। যাওয়ার সময় পাঁচ লাখ টাকা রেডি রাখতে বলে। 

সুশীল কুমার ঋষি জানান, তিনি হামলাকারীদের চেনেন না। ওদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। ঘটনার পর থেকে তারা খুবই আতঙ্কে আছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে অস্থিরতা। তারা কেউ স্বাভাবিক কাজ কর্ম করতে পারছেন না। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মঙ্গলবার বিকেলে জানান, ঘটনাটি রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে জানা মাত্র পুলিশ নিয়ে আমি নিজে ঘটনাস্থলে পৌছি। এ সময় ঘটনাস্থলে ঘরের বেড়ায় কোপানোর চিহ্ন সহ থেকে একটি অবিস্ফোরিত পটকা বাজি জব্দ করা হয়। এছাড়া ১০-১২টি পটকা বাজি ফোটানোর আলামত পাওয়া যায়। 

তিনি আরও বলেন, এ বিষয়ে সুশীল কুমার ঋষি বাদী হয়ে বাধন নামের একজনকে অভিযুক্ত করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে আজ মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

প্রকাশের তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় দুই লাখ টাকা চাঁদা না পেয়ে ঋষি পরিবারে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী সুশীল কুমার ঋষি বাদী হয়ে সোমবার রাতে পাংশা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি একই উপজেলার মৌরাট ইউনিয়নের ঋষিপাড়ার বাসিন্দা। 

মামলায় তিনি অভিযোগ করেন, গত ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১১টার দিকে অজ্ঞাত কয়েক ব্যক্তি তার বাড়িতে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তার প্রবাসী ছেলের কাছেও ফোন করে চাঁদা চায়। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়। গত রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আবারও তার বাড়ি গিয়ে প্রথমে গালিগালাজ করে। পরে ঘরের বেড়া ভেঙে ভেতরে ঢুকে নগদ ১০ হাজার টাকা সহ কিছু মালপত্র নিয়ে যায়। যাওয়ার সময় পাঁচ লাখ টাকা রেডি রাখতে বলে। 

সুশীল কুমার ঋষি জানান, তিনি হামলাকারীদের চেনেন না। ওদের মুখ কাপড় দিয়ে ঢাকা ছিল। ঘটনার পর থেকে তারা খুবই আতঙ্কে আছেন। এ ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে নেমে এসেছে অস্থিরতা। তারা কেউ স্বাভাবিক কাজ কর্ম করতে পারছেন না। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম মঙ্গলবার বিকেলে জানান, ঘটনাটি রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে জানা মাত্র পুলিশ নিয়ে আমি নিজে ঘটনাস্থলে পৌছি। এ সময় ঘটনাস্থলে ঘরের বেড়ায় কোপানোর চিহ্ন সহ থেকে একটি অবিস্ফোরিত পটকা বাজি জব্দ করা হয়। এছাড়া ১০-১২টি পটকা বাজি ফোটানোর আলামত পাওয়া যায়। 

তিনি আরও বলেন, এ বিষয়ে সুশীল কুমার ঋষি বাদী হয়ে বাধন নামের একজনকে অভিযুক্ত করে অজ্ঞাত ১০ থেকে ১২ জনকে আসামি করে আজ মঙ্গলবার বিকেলে মামলা দায়ের করেছেন। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল