রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

রাজবাড়ীর পাংশায় পাহাড়াদারের হাত-মুখ বেঁধে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

শামীম হোসাইন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় গভীর রাতে পাহারাদারের হাত-মুখ বেঁধে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকান মালিক ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় মার্কেটে দায়িত্বে থাকা নাইটগার্ড কালু ও জাকিরকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাতদল হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তারা মার্কেটের একের পর এক দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।

জানা গেছে, গ্যারান্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্যামল কুমার মজুমদার বলেন। তার দোকান  থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ, ৬৫ ভরি রুপা ও ৭০টি নাকফুল নিয়ে গেছে। যার আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা।

সুস্মিতা জুয়েলার্সের স্বত্বাধিকারী পংকজ বিশ্বাস বলেন, তার দোকান থেকে প্রায় ৮ আনা স্বর্ণ, ২৯ ভরি রুপা ও ২০টি নাকফুল নিয়ে গেছে। যার আনুমানিক ২ লাখ ১৫ হাজার টাকা।

লক্ষী জুয়েলার্সের স্বত্তাধিকারী কৃষ্ণপদ বিশ্বাস বলেন, তার দোকান থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপানিয়ে গেছে। যার আনুমানিক ১১ লাখ টাকা।

এছাড়া রাহুল ফার্মেসি নামের একটি দোকানের তালা কেটে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে।

দোকান মালিকদের দেওয়া হিসাব অনুযায়ী, চারটি দোকান থেকে সর্বমোট প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণ, রুপা, নাকফুল ও নগদ টাকা লুট হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া জাহাঙ্গীর শেখ নামের সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীর পাংশায় পাহাড়াদারের হাত-মুখ বেঁধে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

শামীম হোসাইন, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় গভীর রাতে পাহারাদারের হাত-মুখ বেঁধে তিনটি জুয়েলারি ও একটি ওষুধের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১৭ আগস্ট) ভোর রাত আনুমানিক ৩টা থেকে ৪টার মধ্যে কলিমহর ইউনিয়নের হাট বনগ্রাম বাজারের রফিক উদ্দিন শপিং কমপ্লেক্সে এ ডাকাতির ঘটনা ঘটে।

দোকান মালিক ও স্থানীয়রা জানায়, ঘটনার সময় মার্কেটে দায়িত্বে থাকা নাইটগার্ড কালু ও জাকিরকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জনের মুখোশধারী ডাকাতদল হাত ও মুখ বেঁধে ফেলে। পরে তারা মার্কেটের একের পর এক দোকানের তালা কেটে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়।

জানা গেছে, গ্যারান্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী শ্যামল কুমার মজুমদার বলেন। তার দোকান  থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ, ৬৫ ভরি রুপা ও ৭০টি নাকফুল নিয়ে গেছে। যার আনুমানিক ৬ লাখ ৬০ হাজার টাকা।

সুস্মিতা জুয়েলার্সের স্বত্বাধিকারী পংকজ বিশ্বাস বলেন, তার দোকান থেকে প্রায় ৮ আনা স্বর্ণ, ২৯ ভরি রুপা ও ২০টি নাকফুল নিয়ে গেছে। যার আনুমানিক ২ লাখ ১৫ হাজার টাকা।

লক্ষী জুয়েলার্সের স্বত্তাধিকারী কৃষ্ণপদ বিশ্বাস বলেন, তার দোকান থেকে প্রায় দেড় ভরি স্বর্ণ ও ২০০ ভরি রুপানিয়ে গেছে। যার আনুমানিক ১১ লাখ টাকা।

এছাড়া রাহুল ফার্মেসি নামের একটি দোকানের তালা কেটে ক্যাশ বাক্স ভেঙে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা লুট করা হয়েছে বলে জানা গেছে।

দোকান মালিকদের দেওয়া হিসাব অনুযায়ী, চারটি দোকান থেকে সর্বমোট প্রায় ২১ লাখ ২৫ হাজার টাকার স্বর্ণ, রুপা, নাকফুল ও নগদ টাকা লুট হয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

এ বিষয়ে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া জাহাঙ্গীর শেখ নামের সন্দেহজনক একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলমান রয়েছে। এখনো কোন অভিযোগ পাইনি। তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল