রাজবাড়ী মেইল
আপডেট : মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে ৮ ঘন্টার ব্যবধানে তিনটি সড়ক দুুর্ঘটনা, চালক নিহত, আহত ১০

রাজবাড়ীর পাংশায় পাহাড়াদারের হাত-মুখ বেঁধে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য কারাগারে

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য কারাগারে

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় রাজবাড়ী সদর ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যুবলীগ নেতা, জেলা পরিষদের সাবেক সদস্য মো. ইউনুস মোল্লাকে (৫৫) গ্রেপ্তারের পর সোমবার কারাগারে পাঠিয়েছে। এর আগে রোববার দিবাগত গভীর রাতে গোয়ালন্দ পৌরসভার জুড়ান মোল্লার পাড়ার নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। সোমবার দুপুরে তাঁকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। 

মো. ইউনুস মোল্লা গোয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ২ নং জুড়ান মোল্লার পাড়ার মৃত অলিউদ্দিন মোল্লার ছেলে। এছাড়া তিনি রাজবাড়ী জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন এবং বর্তমানে গত চার বছর ধরে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। 

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগষ্ট সারা দেশের ন্যায় রাজবাড়ী সরকারি কলেজ এবং ডা. আবুল হোসেন কলেজের সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ফুসে উঠে। তারা ৪ আগষ্ট শান্তিপূর্ণ কার্যক্রমে অংশ গ্রহণের জন্য রাজবাড়ী শহরের টিএনটি এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অবস্থান গ্রহণ করে। এ সময় তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি বানচাল করতে ওই সময়কার আওয়ামী লীগ সরকার দলীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করে। তারা এলোপাথারী লাঠিপেটা, ককটেল বিষ্ফোরণ এবং গুলি বর্ষণ করে আন্দোলনে থাকা সাধারণ শিক্ষার্থীদের জখম করে গুরুতর আহত করে। 

উল্লেখিত ঘটনার কয়েকদিন পর রাজবাড়ী সদর থানায় কলেজ শিক্ষার্থী উৎস্য সরকার বাদী হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার ঘটনায় ২৬ আগষ্ট মামলা করেন। এতে ৪৪ জনের নাম এজাহারভুক্ত এবং শতাধিক অজ্ঞাতানামা ব্যক্তিকে আসামী করা হয়। উল্লেখিত মামলার তদন্তকালে ঘটনার উল্লেখিত তারিখ এবং সময়ে ইউনুস মোল্লার উপস্থিতির প্রমাণ পাওয়ায় তাঁকে ওই মামলার আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়।   

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওপর হামলার মামলায় তাকে রোববার দিবাগত রাত ১২টার দিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে আজ সোমবার দুপুরে তাঁকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাঁকে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দিলে পুলিশ জেল খানায় পাঠিয়ে দেয়। 

এর আগে গোয়ালন্দ উপজেলা যুবলীগের সহ প্রচার সম্পাদক ও উজানচর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ড রাসেল মাহমুকে (৪০) গ্রেপ্তার করে পুলিশ। গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে উজানচর ফৈজদ্দিন মাতুব্বর পাড়ার নিজ বাড়ি থেকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গ্রেপ্তার করে। সে স্থানীয় ছলিম শেখ ওরফে ছলিম মাতুব্বরের ছেলে। 

২০২৪ সালের ৪ আগষ্ট ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ ঘটনার প্রায় চার মাস পর ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন উপজেলার দেবগ্রাম ইউনিয়নের শাহজাহান শেখের ছেলে রাজবাড়ী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম। মামলায় ৫৯ জনকে চিহিৃত ও আরও ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে রাসেল আহমেদকে গ্রেপ্তার করে পুলিশ রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য কারাগারে

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল