রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ককে ওএসডি

গোয়ালন্দের পরিচিত মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন

গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ

সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই; অসুস্থ বিথীর গোয়ালন্দের বাড়িতে ইউএনও, দিলেন সু-চিকিৎসার আশ্বাস

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

রাজবাড়ীতে জিপিএ-৫ সংবর্ধনা; স্বপ্ন পূরণের জন্য আবারও প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে আসে

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক সহ সদর থানা পুলিশের একটি টিম।

দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি ও বিভিন্ন ধরনের মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেট নামে একটি প্রতিষ্ঠান মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে (৫৮) চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সাথে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ মালামাল জব্দ করা হয়।

রোববার (১৬ আগস্ট) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরীর নেতৃত্বে আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন, জেলা সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামানিক সহ সদর থানা পুলিশের একটি টিম।

দণ্ডপ্রাপ্ত ওলিউর রহমান রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের বার্থা গ্রামের আব্দুর রহমান খানের ছেলে।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পায়রা চৌধুরী বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের অভিযোগের ভিত্তিতে শহরের আইয়ুব হিলটপ সুপার মার্কেটে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫১ ও ৫৩ ধারায় প্রতিষ্ঠানটির মালিককে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং প্রতিষ্ঠানের ম্যানেজার ওলিউর রহমানকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল