রাজবাড়ী মেইল
প্রকাশ : রোববার, ০২ আগস্ট ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আফরোজা পারভীন

রাজবাড়ীতে ১৮ শিল্পী গভীররাত পর্যন্ত গাইলেন বাউলসম্রাট শাহ আবদুল করিমের গান

বর্তমান সরকার টেকসই জ্বালানি নিরাপত্তার পুরো পরিকল্পনা করেছে -রাশেদ আল মাহমুদ তিতুমীর

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার ‘গল্প গৃহ-রিসোর্ট’ এর সামনে সন্দেহজনকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় অটোরিকশায় থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. রহম মালিথার ছেলে মো. ফারুক ইসলাম (৪২) এবং একই উপজেলার সিরাজনগর গ্রামের মো. উজির মালিথার ছেলে সিএনজিচালক মো. আজমত আলী (৩৫)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে গাঁজাগুলো দৌলতদিয়া ঘাট হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

রাজবাড়ীতে সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার, জব্দ সিএনজিচালিত অটোরিকশা

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ সাড়ে ১১ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা এলাকার ‘গল্প গৃহ-রিসোর্ট’ এর সামনে সন্দেহজনকভাবে একটি সিএনজিচালিত অটোরিকশা স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশের একটি দল বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় অটোরিকশায় থাকা দুইজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পশ্চিম-দক্ষিণ ফিলিপনগর গ্রামের মো. রহম মালিথার ছেলে মো. ফারুক ইসলাম (৪২) এবং একই উপজেলার সিরাজনগর গ্রামের মো. উজির মালিথার ছেলে সিএনজিচালক মো. আজমত আলী (৩৫)।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ১১ কেজি গাঁজা সহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, বেড়িবাঁধ সড়ক ব্যবহার করে গাঁজাগুলো দৌলতদিয়া ঘাট হয়ে মানিকগঞ্জের পাটুরিয়া এলাকায় নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল