রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজবাড়ীতে সাবেক মহিলা ভাইস চেয়ারম্যানের মৃত্যু, জানা গেল ডেঙ্গু জ্বরে আক্তান্ত ছিলেন

রাজবাড়ীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

রাজবাড়ীতে মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশের বিরুদ্ধে মানববন্ধন

ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’

রাজবাড়ীতে পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ উদযাপনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

পদ্মা নদীর প্রায় ১১ কেজি ও ৩ কেজি ওজনের দুটি ঢাই মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি

রাজবাড়ীর কালুখালীতে পোল্ট্রি খামার থেকে যুবকের মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

দৌলতদিয়ায় যৌনপল্লীর নারী ও শিশুদের সুরক্ষায় ‘প্রজন্ম সোপান’প্রকল্পের উদ্বোধন

রাজবাড়ীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

রাজবাড়ীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ীতে সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ আজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা এগারটায় সাত দিন ব্যাপী মেলার উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। রাজবাড়ী জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র এ মেলার আয়োজন করেছে।  

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে সাত দিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে বেলা এগারটায় জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আজাদী ময়দানে বৃক্ষমেলার অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। এ সময় বিভিন্ন ষ্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক বৃক্ষরোপণ করেন।

মেলায় আয়োজকদের পক্ষ থেকে ফলদ, বনজ ও ওষুধি বৃক্ষের মোট ১৯টি বিভিন্ন ষ্টল রয়েছে। মেলায় আগত দর্শনার্থীরা স্বল্পমূল্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা ক্রয় করতে পারবেন। আগামী ২৯ জুলাই এ মেলা সমাপ্ত হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। দিন শেষে সন্ধ্যায় আগত দর্শনার্থীদের জন্য মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হবে। এতে শিল্পকলা একাডেমির সদস্য ছাড়াও স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করবেন।    

এ সময় জেলা প্রশাসক আফরোজা পারভীন ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারিফ-উল হাসান, সিভিল সার্জন ডা. এস এম মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. শামসুল হক, জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (জেলা কমান্ড্যান্ট) মো. জুয়েল রানা, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক গাজী আহসান হাবিব প্রমূখ। 

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগান নিয়ে বৃক্ষরোপণ ও মেলা উদ্বোধন শেষে জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন,  এখানে বৃক্ষমেলার আয়োজন করা হয়। মেলায় আমাদের অনেক ষ্টল থাকছে। আমরা আশা করি শিক্ষার্থী সহ সকলে মেলায় ঘুরতে আসবেন, বেশি বেশি করে বৃক্ষ রোপণ করবেন এবং বৃক্ষের যত্ম নিবেন। কারন আমাদের বেঁচে থাকার জন্য বৃক্ষ একটি অপরিহার্য্য অনুসর্গ। এখন এটি কোন সখ নয়, এটি আমাদের প্রয়োজন। বিষয়টি আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে এবং বৃক্ষের প্রতি যত্মশীল হতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

রাজবাড়ীতে সাতদিন ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল