রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শ্রীপুর এলাকায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জোরপূর্বক জমি দখল, মিথ্যা মামলা দিয়ে হয়রানি এবং অপপ্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ফিরোজ আহমেদ মোল্লা এবং তাঁর পরিবারের সদস্যরা।

বুধবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পৌর শহরের শ্রীপুর এলাকায় অবস্থিত পলাশ পাম্পের পেছনে বিরোধপূর্ণ জমিতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফিরোজ আহমেদ মোল্লা। তিনি দাবি করেন, পরিবারের সিদ্ধান্তে দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে মামলা-মোকদ্দমা পরিচালনার দায়িত্ব পালন করেছেন তিনি। ওই মামলাগুলো পরিচালনার বিনিময়ে তাঁর চাচা এবং ফুফুরা তাঁকে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে ২০২০ সালে একটি হেবা দলিলের মাধ্যমে তাঁকে পাঁচ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। সেখান থেকে নিজ ইচ্ছায় তিনি তিন শতাংশ জমি রিপা নামে এক নিকট আত্মীয়কে দেন।

তিনি অভিযোগ করেন, পরবর্তীতে ওই একই জমি একাধিক ব্যক্তির কাছে বিক্রি ও বায়না করা হয়। এতে জমির মালিকানা নিয়ে জটিলতা সৃষ্টি হয়।

তাঁর দাবি, একই জমি নিয়ে করা একাধিক দলিল জাল-জালিয়াতির মাধ্যমে সম্পন্ন হয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

ফিরোজ আহমেদ আরও অভিযোগ করেন, ২০২৩ সালে জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়ার পর তাঁকে অপহরণ করে প্রায় ১২০ দিন ফরিদপুরের একটি পুনর্বাসন কেন্দ্রে আটকে রাখা হয়। এ ঘটনার জন্য তিনি প্রতিপক্ষকে দায়ী করেন।

তিনি বলেন, প্রতিপক্ষ বিভিন্ন সময়ে তাঁদের বিরুদ্ধে আদালতে একাধিক দেওয়ানি ও ফৌজদারি মামলা দিয়ে হয়রানি করছেন। এছাড়া জমির প্রকৃত সীমানার বাইরে গিয়ে নির্মাণকাজ চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন, জালিয়াতির অভিযোগ তদন্ত এবং মিথ্যা মামলা থেকে পরিত্রাণের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন জেলা জিয়া সৈনিক দলের সহ-সভাপতি আবির হোসেন রাজ্জাক, পলাশ পাম্পের ম্যানেজার লোকমান হোসেন, প্রতিবেশী শুকুর আলী মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে মঙ্গলবার (১৪ জুলাই) একই জমির বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেন প্রতিপক্ষের অভিযুক্ত মো. রাকিবুল হাসান। এ সময় সেখানে রাকিবুল হাসান অভিযোগ করেন, বৈধভাবে জমি ক্রয়ের পরও প্রতিপক্ষ প্রভাব খাটিয়ে তাঁর জমি দখলের চেষ্টা করছেন। তিনি হামলা, ভাঙচুর, প্রাণনাশের হুমকি এবং পরিবারের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। 

অন্যদিকে বুধবারের সংবাদ সম্মেলনে রাকিবুল হাসানের অভিযোগ অস্বীকার করে ফিরোজ আহমেদ মোল্লা বলেন, প্রকৃত ঘটনা আদালতে বিচারাধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই এর সুরাহা হওয়া উচিত। তিনি প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

রাজবাড়ীতে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল