রাজবাড়ী মেইল
আপডেট : বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার কয়েক ঘন্টায় রহস্য উদঘাটন, নিহতের ভাইসহ দুই কর্মচারী গ্রেপ্তার

রাজবাড়ীতে দিনের বেলায় ঘরের ভিতর ব্যবসায়ীর দুই হাত বিচ্ছিন্ন ও জবাই করে হত্যা

রাজবাড়ীর গোয়ালন্দে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিচারের দাবিতে মানববন্ধন

পেটে গজ রেখেই সেলাই, দেড় মাস পর মৃত্যুর ঘটনায় রাজবাড়ীর কনিকার বাড়িতে স্বাস্থ্যমন্ত্রী

রাজবাড়ীর পাংশায় নিখোঁজের দুই দিন পর নারীর লাশ উদ্ধার ঘটনায় একজন গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় বৈদ্যুতিক পাম্প চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

গোল্ডেন লাইন পরিবহন নিয়ে বিরোধ; রাজবাড়ী-ফরিদপুর রুটে প্রায় ৪৬ ঘন্টা পর বাস চলাচল শুরু

রাজবাড়ীতে নিখোঁজের দুই দিন পর প্রায় ১৪ কিলোমিটার দূরে পড়ে ছিল নারীর মরদেহ

রাজবাড়ীতে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, বাবার মামলায় ছেলে গ্রেপ্তার

কামাল হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় নেশার টাকা না পেয়ে বসত ঘরে ব্যবহার্য জিনিসপত্রে আগুন দেওয়া সহ পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ, জমির দলিল ও জাতীয় পরিচয়পত্রে আগুন দিয়ে পোড়ানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অতিষ্ঠ হয়ে সন্তানের বিরুদ্ধে বাবা পাংশা মডেল থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। গতকাল বুধবার উপজেলার রঘুনন্দনপুর গ্রামে ঘটনাটি ঘটে। 

গ্রেপ্তারকৃত যুবকের নাম আবু হোসেন মোল্লা (২৪)। সে পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনন্দনপুর গ্রামের জব্বার মোল্লার ছেলে। সে বাড়িতে কৃষি কাজ করতো এবং স্থানীয় মাদকসেবীদের সংস্পর্শে মাদকের সাথে জড়িয়ে পড়ে। অভিযুক্ত আবু হোসেন মোল্লাকে আজ বৃহস্পতিবার দুপুরে পুলিশ আদালতে সোপর্দ করেছে। 

জানা যায়, গ্রেপ্তারকৃত যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়ে। নিয়মিত মাদক সেবনের জন্য তাকে পরিবার থেকে টাকা জোগান দিতে হতো। টাকার জোগান না দিলেই বাবা ও মায়ের ওপর নির্যাতনসহ অত্যাচার করতো। গত বুধবার (৮ জুলাই) সকাল ১০টার দিকে নেশা করার জন্য আবু হোসেন মায়ের কাছে টাকা চান। এতে বাবা-মা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠেন আবু হোসেন। এক পর্যায়ে সে তার বাবা ও মাকে ধরে মারধর করে ঘরের জিনিসপত্র ভাঙচুর শুরু করে। পরে উত্তেজনার এক পর্যায়ে বসত ঘরের ব্যবহার্য্য বালিশে আগুন ধরিয়ে দেন। আগুন ছড়িয়ে ঘরের টিনের বেড়ায় ধরে যায়। সবাই মিলে ঘরের বেড়ার আগুন নেভাতে সক্ষম হলেও ক্ষ্যান্ত না হয়ে আবু হোসেন ঘরে থাকা জমির দলিল, বাবা ও মায়ের জাতীয় পরিচয়পত্র সহ গুরুত্বপূর্ণ কাগজপত্র এবং পবিত্র ধর্মগ্রন্থ কুরআন শরীফ রান্না ঘরের চুলার ভিতর দিয়ে আগুনে পুড়িয়ে দেয়। এলাকাবাসী আগুনে বালিশ পোড়ানোর গন্ধ পেয়ে দ্রুত তাদের বাড়িতে গিয়ে পবিত্র কুরআন শরীফ পোড়ানো দেখতে পান। বিষয়টি তারা পাংশা মডেল থানা পুলিশকে জানান।  

এদিকে সন্তানের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বুধবার দুপুরে জব্বার মোল্লা বাদী হয়ে পাংশা মডেল থানায় মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ বুধবার বিকেলেই এলাকা থেকে অভিযুক্ত আবু হোসেন মোল্লাকে গ্রেপ্তার করেন। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, অভিযুক্ত মাদকাসক্ত ছেলে আবু হোসেন মোল্লার অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা জব্বার মোল্লা বাদী হয়ে বুধবার দুপুরে থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ কুরআন শরীফ পোড়ানো ও ধর্ম অবমাননার মামলায় বিকেলেই অভিযুক্ত তাকে গ্রেপ্তার করে। তাকে আজ বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ২৪ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে নেশার টাকা না পেয়ে ঘরে আগুন, বাবার মামলায় ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল