নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার চর খানখানাপুর গ্রামে পরকীয়ার অভিযোগে এক তরুণের সঙ্গে গৃহবধুকে গাছের সঙ্গে রশি দিয়ে বেধে নির্যাতনের অভিযোগ উঠেছে। স্বামীর সঙ্গে বিচ্ছিন্ন হওয়ার পর গৃহবধুর সঙ্গে ওই তরুণের বিয়ে দেয়ার পর তাদের মুক্তি মিলে। শনিবার (৪ জুলাই) দিবাগত মধ্যরাতে গৃহবধুর স্বামীর বাড়িতে ঘটনা ঘটে। এ সংক্রান্ত ভিডিও রোববার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, বাড়ির উঠানে মেহগনি গাছের সঙ্গে একই রশিতে গৃহবধু ও এক তরুণকে বেধে রাখা হয়েছে। এ সময় বেশ কয়েকজন নারী ও পুরুষের উপস্থিতি দেখা যায়। ‘তোরা এমন কাজ কি করে করতে পারলি, ভিডিওতে বলতে শোনা যায়।’ আবার কখনও তরুণকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, ‘তোর বাপকে ফোন করে এখানে আসতে বল, তিনি আসলেই ঝামেলা মিটবে।’ এ সময় এক জনের কাছ থেকে মুঠোফোন নিয়ে বেধে রাখা তরুণকে কথা বলার চেষ্টা করতে দেখা যায়। গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতনের দৃশ্য অনেককে মুঠোফোনে ধারণ করতে দেখা যায়। এছাড়া বেধে রাখা তরুণ রশি খুলে দিতে সবাইকে অনুরোধ করেন। এ সময় এক যুবক বাঁধন খুলে দিতে অপরাগতা প্রকাশ করলে ওই যুবককে বলতে শোনা যায়, ‘রশির বাঁধন খুলে দিলে আমাকে মারধর করবে।’ এ সময় কয়েকজন কাছে এসে বেধে রাখা তরুণের ওপর চড়াও হন। তাদের বলতে শোনা যায়, কেউ রশি খোলার চেষ্টা করলে তাকে মারধর করা হবে।
স্থানীয় কয়েকজন বলেন, নবুওছিমদ্দিন এলাকার ফজলু মোল্লার ছেলে নিলয় মোল্লার (২৪) সঙ্গে তাদের বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চর খানখানাপুর এলাকার ফুপাতো ভাই আকাশের স্ত্রীর সঙ্গে পরকীয়া চলছে। শনিবার রাত ১২ টার দিকে গৃহবধুর সঙ্গে দেখা করতে গেলে হাতেনাতে ধরে ফেলে গৃহবধুর স্বামী আকাশ ও পরিবারের লোকজন নিলয়কে মারধর করে গৃহবধুসহ তরুণকে একটি গাছের সঙ্গে বেধে রাখে।
ঘটনাস্থলে উপস্থিত গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার হাসেম শেখ বলেন, খবর পেয়ে রাতেই আকাশদের বাড়ি গিয়ে গাছের সঙ্গে আকাশের স্ত্রী ও নিলয়কে বেধে রাখতে দেখতে পাই। এ সময় আকাশ সবাইকে সাফ জানিয়ে দেন, সে তার স্ত্রীর সঙ্গে সংসার করবেনা। রাত আড়াইটার দিকে স্থানীয়ভাবে মৌলভী ডেকে তাদের মধ্যে বিচ্ছিন্ন (ডির্ভোস) করানো শেষে রাত সাড়ে তিনটার দিকে নিলয়ের সঙ্গে গৃহবধুর বিয়ে দেয়। রোববার ভোরে নিলয় গৃহবধুকে নিয়ে তার বাড়ি ফিরে। গাছের সঙ্গে বেধে রেখে নির্যাতন করা, সবই আকাশ করেছে। আমরা উভয় পক্ষ মিলে সুষ্ঠুভাবে মীমাংসা করেছি মাত্র।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, এমন একটি ভিডিও ফেসবুকে দেখিছি। ভিডিও দেখে স্থানীয় হাসেম শেখ এর কাছে ফোন করে ঘটনা জানার চেষ্টা করেছি। এ বিষয়ে কোন পক্ষ থেকে আমাদের কাছে লিখিত বা মৌখিকভাবে অভিযোগ দেয়নি। নির্যাতনের কোন অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন