রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাজবাড়ীর পদ্মা নদীর ঢাই, বোয়াল, রুইসহ মহাবিপন্ন বাগাড় বিক্রি হলো দুই লাখ টাকায়

রাজবাড়ীতে পরকীয়ার অভিযোগে তরুণের সঙ্গে গৃহবধুকে গাছে বেধে নির্যাতন, ভিডিও ভাইরাল

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ চিহিৃত দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

পাংশায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে একাধিকবার ধর্ষণের অভিযোগ, তরুণ গ্রেপ্তার

পাংশায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের পরিবারের সাংবাদিক সম্মেলন, হুমকি ও মামলা প্রত্যাহারের অভিযোগ

যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন সহজীকরণে কর্মশালা

পিকআপ-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বামী তরুণ ক্রিকেটার নিহত, গুরুতর আহত স্ত্রীকে ঢাকায় প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাণিজ্যিক যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজীকরণ ও শতভাগ নিবন্ধন নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর গোয়ালন্দে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় দৌলতদিয়ার পূর্বপাড়া (যৌনপল্লী) এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্ম নিবন্ধনে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করে বিকল্প প্রক্রিয়ায় নিবন্ধন নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

শুক্রবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের রেজিস্ট্রার জেনারেল (অতিরিক্ত সচিব) ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস।

এছাড়া বক্তব্য রাখেন দি ফ্রিডম ফান্ড বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ খালেদা আক্তার, স্থানীয় সরকার বিভাগের সহকারী রেজিস্ট্রার সামিউল ইসলাম রাহাদ, সহকারী রেজিস্ট্রার মো. আখতার জামিল। কর্মশালায় সাংবাদিক, উন্নয়নকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাও অংশ নেন।

কর্মশালায় দৌলতদিয়া যৌনপল্লীতে বসবাসরত শিশুদের জন্ম নিবন্ধন করতে গিয়ে নানা জটিলতা তৈরি হয়। বিশেষ করে বাবার পরিচয় বা প্রয়োজনীয় কাগজপত্র না থাকাসহ নানা সমস্যা দূর করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ ও সুবিধাবঞ্চিত শিশুদের ক্ষেত্রে জন্ম নিবন্ধন ফি মওকুফ, বিকল্প তথ্য-প্রমাণের ভিত্তিতে নিবন্ধনের সুযোগ বৃদ্ধি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “জন্ম নিবন্ধন প্রতিটি শিশুর মৌলিক অধিকার। একটি শিশুর পরিচয়, নাগরিকত্ব, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার প্রথম ধাপই হলো জন্ম নিবন্ধন। কোনো শিশুই যেন শুধু পারিবারিক বা সামাজিক বাস্তবতার কারণে এই অধিকার থেকে বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

তিনি বলেন, “দৌলতদিয়ার মতো ঝুঁকিপূর্ণ এলাকায় বেড়ে ওঠা অনেক শিশুর বাবার পরিচয় নেই বা বিভিন্ন কারণে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করা সম্ভব হয় না। তাই বলে তারা জন্ম নিবন্ধন থেকে বঞ্চিত থাকবে, এটি হতে পারে না। আমরা এমন একটি সহজ ও মানবিক প্রক্রিয়া তৈরি করতে চাই, যাতে বিকল্প তথ্য-উপাত্তের ভিত্তিতেই তাদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা যায়।”

তিনি আরও বলেন, “জন্ম নিবন্ধন না থাকলে একটি শিশু বিদ্যালয়ে ভর্তি, চিকিৎসাসেবা গ্রহণ, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে অন্তর্ভুক্তিসহ নানা ক্ষেত্রে বঞ্চিত হয়। এমনকি পরিচয়পত্র না থাকায় মানবপাচার, শিশুশ্রম ও বিভিন্ন ধরনের শোষণের ঝুঁকিও বহুগুণ বেড়ে যায়। তাই ঝুঁকিপূর্ণ শিশুদের জন্ম নিবন্ধন নিশ্চিত করা শুধু একটি প্রশাসনিক কাজ নয়, এটি তাদের মানবাধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সরকার চায় দেশের প্রতিটি শিশুর জন্ম নিবন্ধন হোক। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, উন্নয়ন সংস্থা, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকে একসঙ্গে কাজ করতে হবে। কেউ যেন পরিচয়ের অভাবে পিছিয়ে না থাকে, সেটিই আমাদের লক্ষ্য।”

কর্মশালায় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন একটি শিশুর পরিচয় ও নাগরিক অধিকার নিশ্চিত করার প্রথম ধাপ। বিশেষ করে যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্য এটি আরও গুরুত্বপূর্ণ। কারণ জন্ম নিবন্ধন থাকলে তারা শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং আইনি সুরক্ষা পাওয়ার সুযোগ বৃদ্ধি পায়। 

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ যৌনপল্লী রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অবস্থিত। এখানে সুবিধাবঞ্চিত শত শত শিশু বসবাস করে। প্রয়োজনীয় কাগজপত্র ও বাবার পরিচয় সংক্রান্ত জটিলতার কারণে জন্ম নিবন্ধন করতে গিয়ে তাদের মায়েদের দীর্ঘদিন ধরে নানা ভোগান্তির শিকার হতে হয়। সেই বাস্তবতা বিবেচনায় জন্ম নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর করার লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ০৬ জুলাই ২০২৬

যৌন শোষণের ঝুঁকিতে থাকা শিশুদের জন্ম নিবন্ধন সহজীকরণে কর্মশালা

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল