রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

আগামী ছয় মাসের মধ্যে পদ্মা ব্যারাজের কাজ শুরু হবে, বদলে যাবে ২৪ জেলার অর্থনীতি -পানিসম্পদমন্ত্রী

গোয়ালন্দের স্বজ্জন ব্যাক্তি কোবাদ হোসেনের দাফন সম্পন্ন

রাজবাড়ীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে রাজবাড়ীতে র্যালি ও আলোচনা সভা

 কৃষিপণ্যে ধলতা বাতিল, সরকারি নির্ধারিত মূল্যে সার বিতরণসহ ১০ দফা দাবীতে বিক্ষোভ

তীব্র স্রোতে চারদিন ধরে বন্ধ ফেরি, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ভোগান্তি

রাজবাড়ীতে নারী উদ্যোক্তাকে মারধরে জড়িতদের গ্রেপ্তার ও ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি

রাজবাড়ীর দৌলতদিয়ায় দুর্বৃত্তদের হামলার ৯দিন পর হাসপাতালে যৌনকর্মীর মৃত্যু

রাজবাড়ীর গোয়ালন্দে প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

গোয়ালন্দে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান এবং অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এই উপকরণ দেওয়া হয়। এতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি সার ও ৫ কেজি করে বীজ ধান দেয়া হয়। এ সময় কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার জানান এ মৌসুমে ৬শত কৃষককে এই সার বীজ দেয়া হবে।

কৃষি উপকরণ সহায়তা পেয়ে উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, এ ধরনের সহায়তা পেলে এবারের খরিপ মৌসুমে ফসলের ভালো ফলন সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, সরকারের এই কর্মসূচিতে ক্ষুদ্র কৃষকদের মাঝে এই প্রণোদনা সহায়তায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

গোয়ালন্দে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে ২০২৫-২৬ অর্থ বছরের খরিপ মৌসুমে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান এবং অন্যান্য ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের এই উপকরণ দেওয়া হয়। এতে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাসের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মারুফ হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর, গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো. রাশিদুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রত্যেক কৃষককে ১০ কেজি সার ও ৫ কেজি করে বীজ ধান দেয়া হয়। এ সময় কৃষি কর্মকর্তা রায়হানুল হায়দার জানান এ মৌসুমে ৬শত কৃষককে এই সার বীজ দেয়া হবে।

কৃষি উপকরণ সহায়তা পেয়ে উপস্থিত কৃষকরা সরকারের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তারা বলেন, এ ধরনের সহায়তা পেলে এবারের খরিপ মৌসুমে ফসলের ভালো ফলন সম্ভব হবে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস বলেন, সরকারের এই কর্মসূচিতে ক্ষুদ্র কৃষকদের মাঝে এই প্রণোদনা সহায়তায় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল