নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইন সহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের সামনে থেকে উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম (২৮) ও উত্তর দৌলতদিয়া রবি শেখ এর স্ত্রী পিংকি আক্তারকে (৩০) গ্রেপ্তার করে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে মাদকের হাঁট হিসেবে পরিচিত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় পোড়াভিটা সংলগ্ন দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের কাছ থেকে দুই চিহিৃত মাদক কারবারী বন্যা বেগম ও পিংকি আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া (পুটলা) হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ১৫ হাজার টাকা।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করাসহ র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হেরোইনসহ র্যাবের হাতে গ্রেপ্তারকৃত দুই নারীকে আজ বিকেল পাঁচটার দিকে থানায় হস্তান্তর করেছে র্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আগামীকাল রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।

সোমবার, ০৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন