রাজবাড়ী মেইল
আপডেট : সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাজবাড়ীতে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ককে ওএসডি

গোয়ালন্দের পরিচিত মুখ মোহন মন্ডলের জানাজা ও দাফন সম্পন্ন

গোয়ালন্দে বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটি গঠন, শপথ গ্রহণ

সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই; অসুস্থ বিথীর গোয়ালন্দের বাড়িতে ইউএনও, দিলেন সু-চিকিৎসার আশ্বাস

রাজবাড়ীতে ঋষি পরিবারে হামলা, আতঙ্কে কাটছে দিন

রাজবাড়ীতে জিপিএ-৫ সংবর্ধনা; স্বপ্ন পূরণের জন্য আবারও প্রথম আলো সংবর্ধনা অনুষ্ঠানে ছুটে আসে

রাজবাড়ীতে অনুষ্ঠিত হলো দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা; কালুখালীর খাগজানা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ চিহিৃত দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইন সহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের সামনে থেকে উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম (২৮) ও উত্তর দৌলতদিয়া রবি শেখ এর স্ত্রী পিংকি আক্তারকে (৩০) গ্রেপ্তার করে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে মাদকের হাঁট হিসেবে পরিচিত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় পোড়াভিটা সংলগ্ন দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের কাছ থেকে দুই চিহিৃত মাদক কারবারী বন্যা বেগম ও পিংকি আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া (পুটলা) হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ১৫ হাজার টাকা। 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করাসহ র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হেরোইনসহ র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত দুই নারীকে আজ বিকেল পাঁচটার দিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আগামীকাল রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

দৌলতদিয়ায় র‌্যাবের অভিযানে হেরোইন সহ চিহিৃত দুই নারী ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে হেরোইন সহ দুই নারী মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের একটি দল। শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের সামনে থেকে উপজেলার দৌলতদিয়া সোহরাব মণ্ডল পাড়ার তুহিন মোল্লার স্ত্রী বন্যা বেগম (২৮) ও উত্তর দৌলতদিয়া রবি শেখ এর স্ত্রী পিংকি আক্তারকে (৩০) গ্রেপ্তার করে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল শনিবার (৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে মাদকের হাঁট হিসেবে পরিচিত গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালায়। এ সময় পোড়াভিটা সংলগ্ন দৌলতদিয়া মনোরমা সিনেমা হলের কাছ থেকে দুই চিহিৃত মাদক কারবারী বন্যা বেগম ও পিংকি আক্তারকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৫০ পুরিয়া (পুটলা) হেরোইন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ ১৫ হাজার টাকা। 

র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া), সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে হেরোইন সহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ী সহ দেশের বিভিন্ন এলাকার সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় সোপর্দ করাসহ র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। 

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম জানান, হেরোইনসহ র‌্যাবের হাতে গ্রেপ্তারকৃত দুই নারীকে আজ বিকেল পাঁচটার দিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আগামীকাল রোববার তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান।

রাজবাড়ী মেইল

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল