রাজবাড়ী মেইল
প্রকাশ : সোমবার, ০৬ জুলাই ২০২৬

রাজবাড়ীতে ৮ ঘন্টার ব্যবধানে তিনটি সড়ক দুুর্ঘটনা, চালক নিহত, আহত ১০

রাজবাড়ীর পাংশায় পাহাড়াদারের হাত-মুখ বেঁধে তিন স্বর্ণের দোকানে ডাকাতি

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় যুবলীগ নেতা, সাবেক জেলা পরিষদ সদস্য কারাগারে

রাজবাড়ীর গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রাজবাড়ীর বালিয়াকান্দি বাজারে ভয়াবহ আগুনে পাঁচ দোকানের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি

রাজবাড়ীতে মেয়াদোত্তীর্ণ শিশু পণ্য বিক্রি, ২ লাখ টাকা জরিমানা; ম্যানেজারের ৪ মাসের কারাদণ্ড

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গোয়ালন্দে শোভাযাত্রা, পোনামাছ অবমুক্তকরন ও আলোচনা সভা

জাতীয় যুব শক্তি রাজবাড়ী জেলা শাখার আহবায়ক নাজমুল ইসলাম ও সদস্য সচিব শাহিন

পাংশায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের পরিবারের সাংবাদিক সম্মেলন, হুমকি ও মামলা প্রত্যাহারের অভিযোগ

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আধিপত্য বিস্তার ও জমির মাপজোখ কেন্দ্র করে দুই ইউনিয়নের দুই গ্রামবাসীর সংঘর্ষে জামিন বিশ্বাস নিহতের ঘটনায় দায়েরকৃত হত্যা মামলা প্রত্যাহার ও হুমকি প্রদানের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুরে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের নিহতের বাড়িতে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন নিহত জামিন বিশ্বাসের ছেলে মামলার বাদী রিপন বিশ্বাস। 

সাংবাদিক সম্মেলনে মামলার বাদি রিপন বিশ্বাস বলেন, তাঁর বাবাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে হত্যা করা হয়েছে। অথচ মামলার একজন আসামীকে এখন পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করেনি। আসামীরা বিভিন্ন লোকজনের মাধ্যমে মামলাটি তুলে নেওয়ার জন্য আমাকে এবং আমার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে আমি এবং আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই আসামিদের দ্রæত গ্রেপ্তার ও জীবনের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানাচ্ছি।   

রিপন বিশ্বাস বলেন, ঘটনার দিন রাতে উপজেলার কসবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের লোকজন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকমল হোসেন টিক্কার নির্দেশে তাদের বাড়িঘরে আগুন লাগিয়ে দেয়। বসত বাড়ি থেকে আসবাবপত্র ও গবাদি পশু লুট করে নিয়ে যায়। অথচ ঘটনাকে কেন্দ্র করে হত্যা মামলার আসামীরা উল্টো আমাদের গ্রামের কয়েকশ নিরীহ মানুষের বিরুদ্ধে অগ্নিসংযোগ ও লুটপাটের মামলা দিয়ে হয়রানী করছে। সাংবাদিক সম্মেলনে পরিবারের সদস্য ছাড়াও গ্রামের লোকজন উপস্থিত ছিলেন।  

জানা গেছে, পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের সঙ্গে প্রতিবেশী চাচাতো ভাই আক্তার মণ্ডলের জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। ১৮ জুন সকালে জমির সীমানা মাপজোখ নিয়ে শালিস বসলে আক্তার মণ্ডলের পক্ষে হাজির হন তাঁর মামাতো ভাই পাশের পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাস। জমি মাপজোখের এক পর্যায়ে হাকিম মণ্ডল ও তাঁর লোকজন মতিয়ার বিশ্বাসকে মারধর করেন। এ ঘটনার জেরে একদিন পর ২০ জুন সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মÐলের কাছে কৈফিয়ত চাওয়ার এক পর্যায়ে তাঁকে মারধর করেন।  

অভিযোগ রয়েছে, উত্তেজনার এক পর্যায়ে ২১ জুন সকালে দড়িবাংলাট ও পারকুল গ্রামের হাকিম মণ্ডলের লোকজন পাট্টার ঢেঁপামাজাইল গ্রামে হামলার চেষ্টা করলে মতিয়ার বিশ্বাস ও জামিন বিশ্বাসসহ তাদের লোকজন বাঁধা দিলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এতে আমিন বিশ্বাস, তৌফাজ্জেল বিশ্বাস সহ উভয় পক্ষের কয়েকজন আহত হন। গুরুতর আহত জামিন বিশ্বাসকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পরে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে জামিন বিশ্বাসের (৫৫) মৃত্যু হয়। মৃত্যুর খবর এলাকায় পৌঁছলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে এবং রাত ১০টার পর দড়িবাংলাট, বড়বাংলাট ও পারকুল গ্রামের শতাধিক বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট করা হয় এবং কয়েকটি বাড়িতে আগুন দেয়। এ ঘটনার পর পাংশা মডেল থানায় কয়েকশ আসামী করে নিহতের পরিবার থেকে হত্যা এবং প্রতিপক্ষ ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের পৃথক মামলা দায়ের করেন। 

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, এ ঘটনায় দায়েরকৃত পৃথক দুটি মামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের সাথে জড়িত মামলার দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হত্যা মামলায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আশা করছি শীঘ্রই আসামি গ্রেপ্তার হবে। এছাড়া হত্যা মামলা প্রত্যাহার বা বাদীর পরিবারকে হুমকির অভিযোগ এখন পর্যন্ত পায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

পাংশায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহতের পরিবারের সাংবাদিক সম্মেলন, হুমকি ও মামলা প্রত্যাহারের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল