রাজবাড়ী মেইল
প্রকাশ : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে সোয়া কোটি টাকার সড়ক নির্মাণের দুই মাসেই ধস

রাজবাড়ীতে গ্রাম পুলিশ সদস্য ও নারীকে বেঁধে ও গলায় জুতা পরিয়ে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ীর গোয়ালন্দে নৌযান শুমারি উপলক্ষে নৌ মহড়া

গোয়ালন্দের দুটি প্রতিষ্ঠান থেকে মাত্র একজন করে এসএসসি পরীক্ষায় পাস করেছে

১৭ দিন নিখোঁজের পর রাজবাড়ী সদর থানা ওসির সহযোগিতায় মাকে ফিরে পেলো পরিবার

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ভূমি অফিসে চার মাসের ব্যবধানে দুইবার চুরি

রাজবাড়ীঃ মাদকের পাওনা টাকার জেরে যুবককে হত্যা; অসহায় পরিবার

উত্তরাধিকার সূত্রে দেশের চল্লিশ শতাংশ যুব সমাজ কোন শিক্ষায় নেই - প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা তিুতমীর

রাজবাড়ীতে খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন

শামীম শেখ ও মঈনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথ পাড়া বেড়িবাঁধ অভিমুখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মুরগির খামার বিসমিল্লাহ এগ্রো ফার্ম নামক প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে গোয়ালন্দ উপজেলা প্রশাসন।

বুধবার (১ জুলাই) দুপুর ১ টার দিকে স্কেভেটর নিয়ে এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাথী দাস। এ সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

অভিযানকালে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা এলজিডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর, গোয়ালন্দ ঘাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প 'খাল পুনঃখনন কর্মসূচীর' আওতায় গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোয়ালন্দ নাজির উদ্দিন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিশ্বনাথপাড়া বেড়িবাঁধ অভিমুখী ১ দশমিক ৬৮০ কিলোমিটার খাল খনন প্রকল্প ১২ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ২১ লাখ ৬৭ হাজার ১৭২ টাকা। 

এ ছাড়া উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া কালামের বাড়ি থেকে ফৈজদ্দিন মাতব্বর পাড়া সলিম মাতুব্বরের বাড়ি পর্যন্ত শূণ্য দশমিক ৯৩০ কিলোমিটার খাল খনন প্রকল্পের ব্যায় ধরা হয়েছে ২৭ লাখ ৭ হাজার ৮৯০ টাকা। তারই ধারাবাহিকতায় উজানচর বেরিবাঁধ প্রকল্পে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ বুধবার অভিযান পরিচালনা করা হয়। 

জানা যায়, উদ্বোধনের পর থেকেই খালের ওপর গড়ে উঠা বিসমিল্লাহ এগ্রো ফার্ম মালিককে একাধিক বার নোটিশ করার পরেও তারা স্থাপনা সরিয়ে নেননি। উদ্বোধনের আগেই তাদেরকে স্থাপনা দ্রুত সরিয়ে ফেলতে নোটিশ করা হয়। এতদিনেও স্থানান্তর না করায় আজকে উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।

স্থানীয় বাসিন্দা রেজাউল করিম, আব্দুর রাজ্জাক সহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে খালের ওপর নির্মিত দুটি মুরগীর ফার্ম তৈরির কারনে এখানে যারা বসবাস করে তাদের ফার্মের দুর্গন্ধে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। এছাড়া খালের পুনঃখনন কাজ শেষ হলে পানি চলাচল স্বাভাবিক হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং এলাকার পরিবেশের উন্নয়ন ঘটবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ বিষয়ে মুরগির খামার বিসমিল্লাহ এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মো. হাবিবুর রহমান বলেন, আমাদেরকে মৌখিকভাবে একমাস আগে জানানো হয়েছে। এছাড়া স্থানীয় ইউপি চেয়ারম্যানও বার বার বলেছে সরাতে। কিন্তু খামারে মুরগি থাকার কারনে দ্রুত ফার্মটি সরানো হয়নি। তবে আমরা আজ সন্ধ্যা পর্যন্ত সময় নিয়েছি, যেন মুরগী গুলো অন্যত্র সরিয়ে নিতে এবং ঘরগুলো এখান থেকে সরিয়ে নিতে পারি।  

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক একটি প্রকল্প হচ্ছে খালখনন। আপনারা জানেন আমাদের উপজেলার উজানচরে দুটি খাল পুনঃ খননের কাজ চলছে। তারই ধারাবাহিকতায় উজানচর বেরিবাঁধ প্রকল্পে খালের ওপর অবৈধভাবে দুটি মুরগির খামার স্থাপন করা হয়েছে। আমরা প্রশাসনের পক্ষ হতে তাদেরকে বার বার বলার পরও তারা স্থাপনা অপসারন করেননি। এ জন্য আজ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে খাল খননের জায়গা থেকে সকল ধরনের স্থাপনা ভেঙে পরিস্কার করা হবে।

ইউএনও আরও বলেন, জনদুর্ভোগ কমাতে এবং পরিবেশ রক্ষায় খাল উদ্ধার অভিযানে কোন ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

সোমবার, ১৭ আগস্ট ২০২৬

রাজবাড়ীতে খাল খনন প্রকল্পের জায়গায় অবৈধ স্থাপনা, উচ্ছেদে অভিযান চালালো প্রশাসন

প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল