রাজবাড়ী মেইল
প্রকাশ : মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

দৌলতদিয়ায় ৩৫ টনের টাকা পরিশোধের পর পাটুরিয়ায় গাড়ি আটকে ৪১ টনের টাকা দাবি, হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে কামড় খেয়ে জ্যান্ত গোখরা সাপ নিয়ে হাসপাতালে কৃষক

পাংশায় আধিপত্য কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

ফলোআপঃ মাদকবিরোধী অভিযানে হামলা ও হাতকড়াসহ আসামি পলায়নের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের দৌলতদিয়া কার্যালয় উদ্বোধন

রাজবাড়ীতে প্রায় সাড়ে ৫ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জব্দ, এক জেলে আটক

দৌলতদিয়ায় অভিযানে হামলা চালিয়ে হ্যান্ডকাপ সহ ব্যবসায়ীকে ছিনিয়ে নিল মাদককারবারীরা, আহত ৩

মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল সেলফি পরিবহন

মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল সেলফি পরিবহন

পাংশায় আধিপত্য কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

পাংশায় আধিপত্য কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে জামিন বিশ্বাস (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার রাত ৮টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

জামিন বিশ্বাস পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মৃত হোসেন আলী বিশ্বাসের ছেলে। এ ঘটনায় আহত আরও দুইজন পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে জামিন বিশ্বাসের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাতেই প্রতিপক্ষের শতাধিক বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও বেশ কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করা হয়। এছাড়া অনেকের বাড়ি ঘরের গৃহস্থলী সামগ্রীর পাশাপাশি গবাদিপশুও লুট করা হয়। এখনও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।    

জানা যায়, গত বৃহস্পতিবার (১৮ জুন) পাংশা উপজেলার কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের জমির মাপজোখ নিয়ে পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের বাসিন্দা মতিয়ার বিশ্বাসকে লাঞ্ছিত করেন কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডল ও তার লোকজন। এর জের ধরে একদিন পর শনিবার সকালে মতিয়ার বিশ্বাসের লোকজন হাকিম মÐলের কাছে কৈফিয়ত চায় এবং এক পর্যায়ে তাঁকে লাঞ্ছিত করেন। 

স্থানীয় কয়েকজন জানান, উত্তেজনার এক পর্যায়ে রোববার (২১ জুন) সকালে হাকিম মণ্ডলের লোকজন বাড়ির কাছে সিরাজগঞ্জ হাওড় পাড়ি দিয়ে ঢেঁপামাজাইল গ্রামের মজিদ বিশ্বাসের বাড়িতে হামলার চেষ্টা করলে পথিমধ্যে তাদের লোকজন বাঁধা দেয়। মজিদ বিশ্বাসের ভাতিজা জামিন বিশ্বাস লোকজন নিয়ে বাধা দিলে জামিন বিশ্বাসকে কুপিয়ে গুরুতর জখম করে। এছাড়া আরও দুই-তিনজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত জামিন বিশ্বাসকে সরাসরি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে বিকেলেই ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে জমির বিশ্বাস মারা যান। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা আরও বেড়ে যায়।

পাট্টা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অতুল চন্দ্র সরকার বলেন, পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মÐলের জমির মাপজোখ নিয়ে বিরোধ তৈরী হয়। এর জের ধরে উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় মতিয়ার বিশ্বাসের ভাতিজা গুরুতর আহত জামিন বিশ্বাস ঢাকার একটি হাসপাতালে রোববার রাত ৮টার দিকে মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রাতেই প্রতিপক্ষের গ্রামে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। 

পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, পাট্টা ইউনিয়নের ঢেঁপামাজাইল গ্রামের মতিয়ার বিশ্বাস ও কশবামাজাইল ইউনিয়নের দড়িবাংলাট গ্রামের হাকিম মণ্ডলের জমির মাপজোখ নিয়ে মূলত দুই গ্রামের মধ্যকার বাসিন্দাদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জের ধরে রোববার সকালে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত জামিন বিশ্বাস রাতে মারা যান। মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে রোববার রাতে ঢেঁপামাজাইল গ্রামের লোকজন দড়িবাংলাট গ্রামে গিয়ে হামলা চালায়। এতে বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাঙচুর, লুটপাট ও আগুন দেয়ার ঘটনা ঘটে। 

ওসি আরও বলেন, আমরা এ মুহুর্তে পাট্টা ইউনিয়নের নদীর পাড়ে অতিরিক্ত পুলিশ সদস্যদের নিয়ে অবস্থান করছি। এখনো দড়িবাংলাট গ্রামে পৌঁছতে পারিনি। যে কারনে কতগুলো বাড়ি-ঘর ভাঙচুর বা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে জানতে পারিনি। পরিস্থিতি মোকাবেলা করতে থানা পুলিশের পাশাপাশি জেলার ৭০-৭৫ জনের অতিরিক্ত পুলিশ এলাকায় অবস্থান করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

বুধবার, ২৪ জুন ২০২৬

পাংশায় আধিপত্য কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু, বাড়ি-ঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল