রাজবাড়ী মেইল
আপডেট : শনিবার, ২০ জুন ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল সেলফি পরিবহন

অবশেষে অসুস্থ হনুমানটি উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী থেকে খুলনায় নেওয়া হলো

ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, ঢাকা থেকে আসামী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠনঃ সভাপতি ফিরোজ, সম্পাদক হুমায়ুন

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চিকিৎসা নিতে নিজেই হাজির হলো অসুস্থ হুনুমান

জামিন পেলেও মিলেনি মুক্তি; নতুন মামলায় শোন অ্যারেস্ট সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত

জামিন পেলেও মিলেনি মুক্তি; নতুন মামলায় শোন অ্যারেস্ট সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত

মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল সেলফি পরিবহন

মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল সেলফি পরিবহন

মইনুল হক মৃধা, রাজবাড়ীঃ মানিকগঞ্জের পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে সেলফি নামে একটি যাত্রীবাহী বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সামনের অংশ নদীর তীরের দিকে ঝুলে পড়লেও শেষ পর্যন্ত নদীতে পড়েনি। পরে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে বাসটিকে দেড় ঘন্টা পর নিরাপদে সড়কে তোলা হয়।

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে পাটুরিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেলফি পরিবহনের একটি বাস ঘাট এলাকায় সিরিয়ালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল। ট্রিপের সিরিয়াল আসার পর বাসটি ঘাট এলাকা থেকে স্ট্যান্ডের দিকে নেওয়ার জন্য চালু করা হয়। এ সময় ব্রেকে পর্যাপ্ত হাওয়া না থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে বাসটির দুটি চাকা রাস্তার বাইরে চলে যায় এবং বাসটি নদীর পাড়ের কিনারে বিপজ্জনক অবস্থায় আটকে পড়ে।

তবে বাসটিতে কোনো যাত্রী ছিল না। পরিস্থিতি বেগতিক দেখে চালক দ্রুত গাড়ি থেকে নেমে আসেন। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিআইডব্লিউটিসির রেকার দিয়ে বাসটিকে উদ্ধার করে সড়কে তোলা হয়।

স্থানীয় দোকানদার আব্দুর রশিদ বলেন, ‘গাড়ির সিরিয়াল লাগলে সেখান থেকে স্ট্যান্ডে যাওয়ার সময় বাস চালু করা হয়। ব্রেকে হাওয়া না থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরে বাসটি রাস্তার শেষ প্রান্তে গিয়ে আটকে যায়। চালকও নেমে আসেন। কোন ক্ষতি হয়নি আর কোন যাত্রীও ছিল না বাসের মধ্যে।’

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী-মহাব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, ‘তারা বাসটিকে বাস বা ট্রাক স্ট্যান্ডে না রেখে আমাদের ঘাট এলাকায় রাখে। বারবার নিষেধ করার পরও কথা শোনে না। আজ যদি বড় কোনো দুর্ঘটনা ঘটত, তাহলে মানুষ জানত ফেরিঘাট থেকে আবারও বাস নদীতে পড়ে গেছে। আসলে তারা আমাদের ৩ নম্বর ঘাটের হাই ওয়াটার লেভেল এলাকায় অবৈধভাবে পার্কিং করে রেখেছিল।’

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. রুহুল কুদ্দুস বলেন, ‘আমরাও বাস ও ট্রাক চালকদের নির্ধারিত স্ট্যান্ডে গাড়ি রাখার জন্য বলে থাকি। কিন্তু তারা বিভিন্ন স্থানে নিজেদের সুবিধামতো পার্কিং করে। পাটুরিয়া এলাকায় আমাদের মাত্র দুইজন সদস্য দায়িত্ব পালন করেন। ফলে সব বিষয় সার্বক্ষণিক তদারকি করা কঠিন হয়ে পড়ে। এ বিষয়ে আমরা কঠোর নির্দেশনা দেব। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২০ জুন ২০২৬

মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীর পাড়ে ঝুলে পড়ল সেলফি পরিবহন

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল