রাজবাড়ী মেইল
প্রকাশ : শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, ঢাকা থেকে আসামী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠনঃ সভাপতি ফিরোজ, সম্পাদক হুমায়ুন

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চিকিৎসা নিতে নিজেই হাজির হলো অসুস্থ হুনুমান

জামিন পেলেও মিলেনি মুক্তি; নতুন মামলায় শোন অ্যারেস্ট সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত

ক্ষতিকারক রং মিশিয়ে কালো তিল করে বাজারজাত, দুই ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীর পাংশায় শ্লীলতাহানীর অভিযোগের গৃহবধুর মামলা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় শ্লীলতাহানীর অভিযোগের গৃহবধুর মামলা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, ঢাকা থেকে আসামী গ্রেপ্তার

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, ঢাকা থেকে আসামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জে সাত বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের দায়েরকৃত মামলায় পুলিশ ঢাকার হাতিরঝিল এলাকা থেকে আসামীকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে সন্ধ্যায় তাকে রাজবাড়ীর আদালতে সোপর্দ করে পুলিশ।  

গ্রেপ্তারকৃত আসামী মো. মাসুদ মণ্ডল (৪০) রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের রামদিয়া গ্রামের নওছের মণ্ডলের ছেলে। তবে তিনি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বেলগাছি রঘুনাথপুর আদিবাসী পল্লী শ্বশুর বাড়ি এলাকায় বসবাস করতেন। গ্রেপ্তারকৃত আসামী শিশুটির সম্পর্কে নিকট আত্মীয় (ফুপা) হন।  

এর আগে গত ২ জুন শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় অভিযুক্ত মাসুদ মণ্ডলকে আসামী করে নিজ কন্যা শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলা দায়েরের পর থেকে অভিযুক্ত মাসুদ মণ্ডল পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান ও এসআই সোহেবুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকার হাজিরঝিল এলাকা থেকে গ্রেপ্তার করে।

মামলার বাদী শিশুটির মা জানান, শারীরিকভাবে তিনি অসুস্থ থাকায় ঈদের দিন সময় পাবেন না ভেবে ঈদের আগের দিন বুধবার বিকেলে তাঁর শিশু কন্যাকে বাড়ি রেখে বাড়ির আঙ্গিনায় গরুর ঘাস কাটতে যান। এ সুযোগে অভিযুক্ত মাসুদ শিশুকে ঘরের মধ্যে একা পেয়ে তাঁর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। চিৎকার শুনে তিনি দৌড়ে ঘরে এসে অভিযুক্ত ব্যক্তিকে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এমন পরিস্থিতে ডাকচিৎকার করলে অভিযুক্ত ননদ জামাই মাসুদ মণ্ডল দৌঁড়ে পালিয়ে যান। তিনি আরও বলেন, তাঁর স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি কয়েকদিন গোপন করার চেষ্টা করছিলেন। দিন দিন তাঁর মেয়ের শারীরিকভাবে অসুস্থ্য হয়ে পড়লে ২ জুন সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মাসুদ মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার ঘোষ রাজবাড়ীমেইলকে বলেন, অপরাধী যেই হোক না কেন, অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। আসামীকে গ্রেপ্তারের পর যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার সন্ধ্যার আগেই পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। শিশু সুরক্ষায় ও অপরাধীদের দমনে পুলিশ সর্বদা তৎপর রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২০ জুন ২০২৬

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, ঢাকা থেকে আসামী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল