নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দীর্ঘ প্রায় দেড় বছর পর হাইকোর্ট থেকে জামিন লাভ করলেও কারামুক্ত হতে পারেননি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী। তাঁকে বৃহস্পতিবার দুপুরে অপর পৃথক একটি মামলায় শোন এ্যারেষ্ট মঞ্জুর করেন। পরে আদালত থেকে তাঁকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়।
কাজী কেরামত আলীর আইনজীবী আশরাফুল হাসান আশা সহ অন্য আইনজীবীরা বলেন, ২০২৪ সালের ৩০ আগস্ট দায়ের করা জিআর নং-৩৩২/২৪ মামলার ২ নম্বর আসামি হিসেবে ২০২৫ সালের ৭ এপ্রিল রাজধানী ঢাকা থেকে তাঁকে রাজবাড়ী সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। পরে ২০২৪ সালের ২ সেপ্টেম্বর দায়ের হওয়া জিআর নং-৩৩৪/২৪ মামলায়ও তাঁকে আসামি দেখিয়ে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, জিআর ৩৩৪/২৪ মামলায় ২০২৫ সালের ১৭ নভেম্বর এবং জিআর ৩৩২/২৪ মামলায় গত ৪ জুন হাইকোর্ট থেকে জামিন লাভ করেন কাজী কেরামত আলী। এসব মামলায় জামিন পাওয়ার পর গত ৯ জুন তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। তবে ওই দিনই পুলিশ তাঁকে অপর জিআর ৩৬৫/২৪ মামলায় শোন অ্যারেস্ট দেখানোর আবেদন করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে রাজবাড়ীর ১ নং আমলী আদালতের বিচারক অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ বিষয়ে শুনানি করেন। শুনানি শেষে শোন এ্যারেষ্ট মঞ্জুর করেন বিজ্ঞ আদালত। পরে কাজী কেরামত আলীকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এদিকে কাজী কেরামত আলীর আইনজীবী রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের আইনজীবী ও সাবেক পিপি উজির আলী শেখ, সাবেক জিপি মোঃ আনোয়ার হোসেন, সাবেক জিপি শফিকুল আজম মামুন, সাবেক এপিপি মোঃ রফিকুল ইসলাম ও শফিকুল হোসেন বলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী একজন বিনয়ী ও সাদামাটা রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি ৬ বার জাতীয় সংসদ সদস্য ছিলেন। এমনকি তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী গ্রুপ লালন পালনের কোন অভিযোগও নেই। তাঁদের দাবি, যেসব মামলায় তাঁকে আসামি করা হয়েছে, তা জামিন যোগ্য। তাছাড়া ওই সব ঘটনার সঙ্গে তাঁর কোন সম্পৃক্ততাও নেই।
আইনজীবীরা আরও বলেন, বর্তমানে ৭৫ বছর বয়সী কাজী কেরামত আলী শারীরিকভাবে অনেকটা অসুস্থ। হাসপাতালে ভর্তি রেখে তাঁর চিকিৎসা সেবা প্রদান অত্যান্ত জরুরী হয়ে পড়েছে। আমরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি করছি। একই সঙ্গে তাঁর চিকিৎসার সুব্যবস্থার দাবি জানাচ্ছি।
রাজবাড়ীর কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, সাবেক এমপি কাজী কেরামত আলীকে নতুন একটি মামলায় শোন অ্যারেস্ট দেখিয়ে তাঁকে পুনরায় কারাগারে পাঠিয়েছে আদালত।

শনিবার, ২০ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

আপনার মতামত লিখুন