রাজবাড়ী মেইল
আপডেট : শুক্রবার, ১৯ জুন ২০২৬

ফরিদপুরে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর শিল্প বিরোধ উত্থাপন সভা

জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় নেতার ওপর হামলার প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন

সাত বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মায়ের মামলা, ঢাকা থেকে আসামী গ্রেপ্তার

রাজবাড়ী জেলা বিএডিসি'র কমিটি গঠনঃ সভাপতি ফিরোজ, সম্পাদক হুমায়ুন

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চিকিৎসা নিতে নিজেই হাজির হলো অসুস্থ হুনুমান

জামিন পেলেও মিলেনি মুক্তি; নতুন মামলায় শোন অ্যারেস্ট সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত

ক্ষতিকারক রং মিশিয়ে কালো তিল করে বাজারজাত, দুই ব্যবসায়ীকে কারাগারে প্রেরণ

রাজবাড়ীর পাংশায় শ্লীলতাহানীর অভিযোগের গৃহবধুর মামলা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় শ্লীলতাহানীর অভিযোগের গৃহবধুর মামলা, প্রতিবেশী যুবক গ্রেপ্তার

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চিকিৎসা নিতে নিজেই হাজির হলো অসুস্থ হুনুমান

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চিকিৎসা নিতে নিজেই হাজির হলো অসুস্থ হুনুমান

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ ব্যাথার যন্ত্রণায় কাতর একটি অসুস্থ্য হনুমান নিজেই চিকিৎসার জন্য হাজির হয় ক্লিনিকে এসে লোকজনের কাছে নিজের অসুস্থার বিষয়টি বোঝানোর চেষ্টা করে। একটি অবুজ প্রাণীর এমন আচরণে সবাইকে বিষ্মিত করে তোলে। ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে রাজবাড়ীর পাংশা শহরের বেসরকারি ক্লিনিক হামিদা মেডিকেল সেন্টারে।

স্থানীয়রা জানান, হামিদা মেডিকেল সেন্টারে সাধারণ রোগীদের বসার জন্য রাখা বেঞ্চে হনুমানটি এসেই মাথা নিচু করে বসে পড়ে। এ সময় আগত রোগী ও মেডিকেল সেন্টারের লোকজন হুনুমানের চারপাশে দাঁড়িয়ে মোবাইলে ছবি ধারণ করতে থাকেন, কেউ কলা খেতে দেন। অসুস্থ হুনুমানটি কখনো মাথা নিচু করে, কখনো বেঞ্চে শুয়ে পড়ে । মাঝেমধ্যে সে তার হাতের আঘাতের ক্ষত চিহৃ দেখানোর সবাইকে দেখানোর চেষ্টা করে। 

হুনুমানটির কাছে থাকা মোস্তফা কামাল নামের এক ব্যক্তি অভিযোগ বলেন, দুই ঘন্টার বেশি সময় প্রাণিসম্পদ অধিদপ্তর ও বন বিভাগে যোগাযোগ করেছি। তাদের সাড়া না পেয়ে পরে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মোবাইল ফোনে জানাই। এ সময় তিনি বলেন কিছুক্ষণের মধ্যে সেখানে লোক যাবে, আপনারা হুনুমানটি হেফাজতে রাখেন। 

ক্লিনিকের পরিচালক আরিফুল ইসলাম বলেন, দুই দিন আগে হুনুমানটি এসে হাত দিয়ে নিজের সোল্ডারের আঘাত দেখাচ্ছিলো। সেখানে কয়েকটি সেলাই দেওয়া। পরে জানতে পারি পাংশা উপজেলার হাবাসপুর থেকে এক তাল বিক্রেতা ধারালো সোল (দা) দিয়ে কোপ দিয়েছিলো। প্রথমে ওইদিন সকালে একবার এসে প্রায় ১০ মিনিট অপেক্ষার পর চলে যায়। আবার পরে সাড়ে ১২ টার দিকে হুনুমানটি আসে। আমাদের এখানে কোন প্রাণী চিকিৎসক না থাকায় চিকিৎসা দিতে পারি নাই। তবে প্রাণী সম্পদ ও বন বিভাগকে বিষয়টি জানানো হয়েছে।

পাংশা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন ফাহাদ মোহাম্মদ প্রান্ত বলেন, মঙ্গলবার দুপুরে জেলা প্রাণিসম্পদ বিভাগ থেকে জরুরি ফোন পেয়ে ওই ক্লিনিকে যাই। এ সময় হনুমানটির অবস্থা বুঝে মনে হয়েছে তার হাতের ‍পূর্বের আঘাতের ক্ষত স্থান ইনফেকশন করেছে। পরে অনেক কষ্টে দুটি ইঞ্জেকশন দেয়ার পর ব্যবস্থাপত্র দিয়ে আসি। পরদিন বুধবার বনবিভাগ থেকে ফোন করেছিল, তখনও পরামর্শ দিয়েছি। এর পরের অবস্থান জানা নেই। আমরা সাধারণত গরু-ছাগলের চিকিৎসা দেই। এ ধরনের বণ্যপ্রাণি চিকিৎসা দেয়া হয় না বলে অভিজ্ঞতাও নেই। তবে আগের থেকে অনেকটা সুস্থ্য।    

উপজেলা বন কর্মকর্তা আজিজুল হক বলেন, মানুষ না হলেও হনুমানটি মানুষের মতই বোঝে। ডান হাতের আগের কোন আঘাতের স্থানে সেলাই দেওয়া আছে। ধারণা, সেলাইয়ের ভেতর ইনফেকশন হওয়ায় ব্যাথায় যন্ত্রনা সহ্য করতে না পারায় ক্লিনিকে গিয়েছিল। মঙ্গলবার দুপুরে অনেক কৌশলে তাকে আনলেও প্রাণিসম্পদ বিভাগ অনেক কষ্টে ইঞ্জেকশন পুষ করার কিছুক্ষণ পর সে চলে যায়। পরদিন বুধবার খোঁজ করে মাগুরাডাঙ্গী এলাকার একটি স্কুল থেকে ভ্যানে খাবার দিয়ে কৌশলে অফিসের একটি কক্ষে এনে আটকে রেখেছি। তাঁকে নিয়মিত কলা, বিস্কুটসহ অন্যান্য খাবার দেওয়া হচ্ছে। খাঁচায় ভরে খুলনা বণ্য প্রাণিসংরক্ষণ অধিদপ্তরে পাঠানোর চেস্টা করছি। দ্রুত ব্যবস্থা নিতে খুলনা প্রধান কার্যালয়কে জানানো হয়েছে।   

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল হক বলেন, হনুমানটি কিছুদিন আগে কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে আহত হয়। পরে উপজেলার বাহাদুরপুর এলাকার এক ব্যক্তির কাছে থেকে অনেকটা সুস্থ্য হয়। এরমধ্যে হনুমানটি পুনরায় নিজের চিকিৎসার জন্য ক্লিনিকে গেলে স্থানীয়ভাবে জানার পর প্রথম পাণিসম্পদ বিভাগে পরবর্তীতে বনবিভাগকে জানানো হয়। বনবিভাগের তত্বাবধানে প্রাণিসম্পদ বিভাগ চিকিৎসা দিয়ে অনেকটা সুস্থ্য করে তুলেছে। আমরা এটিকে খুলনা বনবিভাগে পাঠানোর চেষ্টা করছি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
রাজবাড়ী মেইল

শনিবার, ২০ জুন ২০২৬

রাজবাড়ীর পাংশায় ক্লিনিকে চিকিৎসা নিতে নিজেই হাজির হলো অসুস্থ হুনুমান

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

সম্পাদক: রাশেদ ইসলাম
কপিরাইট © ২০২৫ । সর্বস্ব সংরক্ষিত রাজবাড়ী মেইল